somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের খোজে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছায়াঘেরা চিকন মেঠোপথ ধরে হেঁটে চলেছি। গরমে ঘেমে নেয়ে একাকার অবস্থা। কিছুদূর হাঁটার পরেও দেখা গেল জরাজীর্ণ সাইনবোর্ড: পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা ও সংগীত একাডেমি। আর এখানেই নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের জন্মভূমি!

কুশারী বংশের অতি সংক্ষিপ্ত ইতিহাস: খ্রিষ্টীয় ১০০০ সালে বা তারও আগে হিন্দুধর্ম প্রচারের উদ্দেশ্যে কয়েকজন ব্রাক্ষণ বর্তমান বাংলাদেশের খুলনা এলাকায় আসেন। তাঁদের বংশধরেরা তৎকালীন স্থানীয় শাসক কতৃক কর আদায়কারী হিসেবে নিয়োজিত হন। তাদেরই একজন কুশ নামের গ্রামের অধিকার পেয়ে কুশারী নামধারণ করে কুশারী বংশ প্রতিষ্ঠা করেন।

কুশারী বংশের এক সন্তান পরবর্তীতে কলকাতার কাছাকাছি এক গ্রামে গিয়ে বসবাস শুরু করেন এবং ব্যবসা বিস্তার করেন। সেসময় ঐ গ্রামে সবাই নিম্নবর্ণের হিন্দু ছিল এবং কুশারীরাই ছিল একমাত্র ব্রাক্ষণ। কেবল ব্রাক্ষণরাই পূজা করতে পারত বলে নিম্নবর্ণের হিন্দুরা ব্রাক্ষণদেরকে "ঠাকুর" বলে ডাকত। আর এভাবেই কুশারী থেকে বংশের নাম "ঠাকুর" হয়ে গেল। এই ঠাকুর পরিবারেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। অন্যদিকে, মূল কুশারী বংশের অন্যান্য উত্তরসূরি খুলনার পিঠাভোগেই বসবাস করতে লাগল। তাদের কেউ কেউ এখন প্রবাসী আবার কেউ চিংড়ী রপ্তানি ব্যবসার সাথে জড়িত।

পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা, খুলনা:
এখনও খুলনার রূপসা ইউনিয়নের বিভিন্ন স্থানে কুশারী বংশের বিভিন্ন উত্তরসূরী বসবাস করেন। মূল বাড়ীটি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর নতুন একটি বাড়ী নির্মান করা হয়। ২০০৭-২০০৮ সালে বাংলাদেশ সরকারের সংস্ক্বতি মন্ত্রনালয় বাড়ীর সংলগ্ন উঠানে একটি একতলা তিন কক্ষবিশিষ্ট মেমোরিয়াল কমপ্লেক্স নির্মান করেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মুর্তি নির্মান করা হয়েছে। আরও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ঐতিহাসিক ছবি। সবচেয়ে আকর্ষনীয় ব্যপার হল রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা বেশকিছু ছবিও সংরক্ষণ করা আছে এখানে যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্নপ্রতিকৃতিও আছে।

এ্যাকটিভিটিস: প্রতিবছর ২২শে শ্রাবণে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রসংগীত শেখানোর ব্যবস্থা থাকলেও সেটা এখন অনিয়মিত।

কিভাবে যাবেন:
খুলনা জেলার যেকোন যায়গা থেকে আপনাকে প্রথমে রূপসা ফেরীঘাটে আসতে হবে। এরপর ৫ টাকা দিয়ে ট্রলার পার হয়ে আসল রূপসা উপজেলায় আসতে হবে। এখান থেকে রূপসা উপজেলা কমপ্লেক্স বা আলাইপুরের অটোরিক্সা পাওয়া যায়। জনপ্রতি ২০ টাকা করে দিয়ে আপনি আলাইপুর আসবেন। সেখান থেকে ৭ টাকা দিয়ে ভ্যানে পিঠাভোগ গ্রাম। নেমে কিছুদুর হাঁটলেই আপনি সাইনবোর্ড দেখতে পাবেন।

সবচেয়ে ভালো হয় যদি আপনার মোটরসাইকেল থাকে। তাহলে আপনি পথে জিগাসা করতে করতেই আসতে পারবেন।

আর আপনি যদি বাগেরহাট জেলা বা মংলা বা গোপালগন্জ থেকে খুলনার দিকে আসেন, তাহলে আর আপনাকে খুলনা শহর পর্যন্ত যেতে হবেনা। আপনি রুপসায় নেমে যেতে পারবেন।

এখান থেকেই জানতে পারি, খুলনার আরেকটি উপজেলা ফুলতলায় আছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ী। আগামী পর্বে দেখবেন আমার ফুলতলা যাত্রা...

রূপসায় আসলে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কবর আর বীর বিক্রম মহিবুল্লার কবর দেখে যেতে ভুলবেন না।

তথ্যগুলো ঊইকিপিডিয়া এবং বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। যেকোন তথ্যে ভুল মনে হলে সংশোধন করে দেওয়া হবে।

মূল লেখাটি এখানে প্রকাশিত: Offroad Blog

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

Mismatch( মিসম্যাচ)

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২২


বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

×