somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা তোমাকে অনেক অনেক ভালোবাসি

১২ ই মে, ২০১৩ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিশ্ব মা দিবস।
আমি এইসব নাম সর্বস্ব দিবস গুলোতে বিশ্বাসী নই। তবুও যখন মা'র কথা বলা হয়, তখন আমি আর পারি না।

মা, আমি জানি এই লেখাটি তুমি পড়বে না। তবুও বলছি তুমিই পৃথিবীর শ্রেষ্ঠ মা। কেন তা এই ক্ষুদ্র পরিসরে বলা সম্ভব না।

আজ মা দিবসে এক দুঃখিনী মা-কে নিয়ে লেখা আমার এই গল্পটি পড়ে কারো যদি মায়ের প্রতি একটুও সহানুভূতি জাগে তবে পুলকিত হব। কারণ, আমাদের এই জগত সংসারে এমন কিছু সন্তান আছে যাদের সম্পর্কে বলার মতন ভাষা আমার জানা নেই.।।

সেই গলার হারটি

এক

তারামন বিবি ইটের লাল রাস্তার দিকে অনড় দৃষ্টিতে চেয়ে থাকে, চোখের পলক একটুও নড়ে না। সাদা রঙের গাড়ীটা ছোট হতে হতে নিমিষেই হারিয়ে যায়। তার ঘোর তখনও কাটে না। বিকেলের সূর্যটা একেবারে হেলে গেছে, তার চোখ দুটোও গোধূলির মতন রক্তিম আভা ধারণ করেছে।সে ক্রমশ স্মৃতিকাতর হয়ে পড়ে। চোখে হাত দিয়ে দেখে একটুও জল নেই,সবটুকুন নিঃশেষ হয়ে গেছে, এখন শুধুই আছে হৃদয়ের মতন মারাত্মক আগ্নেয়াস্ত্র। বুকের বামপাশে সে হালকা ব্যথা অনুভব করে। মস্তিষ্কও কেন জানি অকেজো অকেজো মনে হচ্ছে। তবে নিউরন থাকে সংক্ষুব্ধ করে তোলে।

দুই
রফিক-তারামনের সংসার জীবনের বয়স সবে মাত্র আট হতে চলল। কিন্তু তারামন এখনও সংসার নামক পাখীটাকে মোটেই পোষে আনতে পারে নি। এরই মাঝে কোল জুড়ে এসে গেছে তিন তিনটি সন্তান।দুই মেয়ে এক ছেলে।কিন্তু তারামনের তখন লুকোচুরি কিংবা পুতুলনাচের খেলায় ব্যস্ত থাকার কথা,সে মাত্র কুড়িতেই দিব্যি সামাল দিচ্ছিল সবকিছু,নিজের অজান্তে,নিপুণ হাতে। কিন্তু একটু উল্টাপাল্টা কিছু হলেই তার উপর বয়ে যায় কালবোশেখি ঝড়। নীরবে নিভৃতে এসব সয়ে সয়ে সে তার দিন গুজরান করে।

তিন
শুরু হয়ে গেলো উত্তাল মার্চ। শেখ মুজিব ডাক দিলেন দেশের আপামর জনতাকে। রেসকোর্সের সেই অগ্নিঝরা ভাষণ ছড়িয়ে পড়লো দেশজুড়ে। রফিকও প্রত্যহ মিছিল মিটিঙে বেতিব্যস্ত। এপ্রিলের শুরুতে রফিক দেশান্তরী হয়ে স্বদেশ কে বাঁচানোর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।একের পর এক গেরিলা আক্রমণে ছিন্নভিন্ন করে ফেলে পাকিদের। এদিকে তারামন প্রহর গুণে, প্রতিটি ক্ষণ চেয়ে থাকে মেঠো মেদুর পথে। কবে আসবে রফিক? কবে আসবে সে?এদিকে তারামন কোনও মতে অনেক জঞ্জাল পেরিয়ে আশ্রয় নেয় বাপের বাড়ীতে। রফিক আর আসে না। সে পড়ে অথৈ পাথারে। যুদ্ধ শেষ হয়। দেশ স্বাধীন হয়। অনেকেই ফিরে আসে আবার অনেকেই না। রফিকও থাকে না’র দলে। শুরু হয়ে গেলো তারামনের নতুন যুদ্ধ। সে যুদ্ধ বেঁচে থাকার । সে যুদ্ধ কোনোভাবে একবেলা অন্ন জুটানোর। সে যুদ্ধ তিন তিনটে সন্তান কে বাঁচিয়ে রাখার।



চার
নিজে না খেয়ে না পড়ে ছেলেকে স্কুলে পাঠায় তারামন।ছেলেও মেধাবী ছিল।অনেকটা ঝড়ের মতন ক্লাস এইটে বৃত্তিও পেয়ে যায়। সে খবর শুনে অনেক গুলো দিন-মাস-বছর পর এক চিলতে হাসি ফোটে তারামনের মুখে। সে অন্তত ভুলতে চেষ্টা করে তার ‘উপোস জীবনে’র গল্প, অনেক ভুলেও যায়। কারণ তারামনই জানে কত বেলা অনাহারে অর্ধাহারে আর কত ঘামের স্রোত বয়ে গেছে ছেলেকে স্কুলে পাঁঠাতে আর বেঁচে থাকার মতন খাদ্যের যোগান দিতে। আস্তে আস্তে ছেলে স্কুল এবং কলেজের পাঠ চুকিয়ে ইউনিভার্সিটি থেকে স্নাতক-স্নাতকোত্তর শেষ করে আজ নাম করা সরকারি অফিসার। এর সবই সে করেছে কৃতিত্বের স্বাক্ষর রেখে। সন্তানের সাফল্য তারামন নিজের সব দুঃখ কষ্টের মলম হিশেবে ব্যবহার করে। স্বপ্ন দেখে সুখে শান্তিতে জীবনের শেষ প্রহরগুলো সমাপ্ত করার।

পাঁচ
জব্বার এসে তাকে আলতো হাত নেড়ে জাগিয়ে দেয়। সে তার ছেলের গাড়ীর ড্রাইভার। এসেছে মাসিক বিল শোধ করতে, গত কয়েকমাসের বিল শোধ না করায় কর্তৃপক্ষ বারবার কল দেয়াতে তাকে আসতে হোলো। তারামন তাকে
দ্যাখতেই ছেলের কথা জিজ্ঞেস করে, জব্বারের চোখে জল এসে যায়। জব্বার কোনও জবাব দিতে পারে না। খানিক বাদে বলে তার(তারামনের) ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারছিলো না। এ কথা শুনে তারামন হাতের কাছের ব্যাগটিতে হাত দেয়। তারপর অনেক যতনে মুড়ানো কাপড়ের ভাঁজ থেকে বের করে গলার হারটি, যা সে আগলে রেখেছে বিগত পয়ত্রিশটি দিন নয় সপ্তাহ নয় মাস নয়, বছরজুড়ে। তার ছেলের বউকে বিয়েতে উপহার হিশেবে দেয়ার জন্যে।তারামন একবার তার হাতের দিকে তাকায় অন্যবার জব্বারের দিকে।জব্বারও হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কী-বা করতে পারে?! জব্বার তারামনের পা ছুঁয়ে বিদায় নেয়। বৃদ্ধাশ্রমের গেট থেকে বেরিয়ে এক্সেলারেতরে প্রবলভাবে চাপ দেয়,সে যে বুড়ির(তারামন) জীবনের ফিরিস্তি শুনতে শুনতে বড় বেশি দেরি করে ফেলেছে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×