সময় যে এত আস্তে যায় কে জানত
ট্রেন চলছে তার গতিতে
চলছে তো চলছেই
পাহাড় পেরিয়ে পাহাড় নদি পেরিয়ে নদি
হঠাৎ হঠাৎ থামলে মনে হয় জীবন শুদ্ধ থেমে গেছে
অনেক সবুজ পেরিয়ে যখন আমি পৌছলাম বন্দরে
ভোরের আবছা আলোতে ক্লান্ত প্রাণ এক।
অতপর আরেক বন্দরে ভিড়তে প্রতীক্ষা
আশা করি আমি খুব শীঘ্র দেখা পাব সোদা মাটির
আশা করি নির্মল আকাশ আমাকে করবে না মাহরুম
হে মায়াভরা জন্মভূমি আমার
আমি আসছি, আবারো
তোমার কাদা মাটিতে পা ভেজাতে
তোমার আকাশে উড়তে বিহঙ্গের মতন
বিশেষ করে বলতে কৃষনচড়ার জন্য
মন বারংবার যে তার আগুনে পুড়ে পূর্ণ হতে চায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



