উইন্ডোজ এক্সপি সেটাপ সিম্যুলেটর
২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৯৯ সালের শেষের দিকে প্রথম কম্পিউটার হাতে পেলাম। হাতে পাওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই উইন্ডোজ ক্র্যাশ করলো(আমার বোকামীর কারণে Smile)। সারা রাত ঘুমাতে পারলাম না। এখন কি হবে? এই মফস্বল শহরে আমাকে কে ঠিক করে দেবে? অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ুয়া একজন উইন্ডোজ ইনস্টল করে দিলেন(৩০০ টাকার বিনিময়ে)। আমার মনে হয়, নতুনদের অনেকেই এই সমস্যায় প্রতিনিয়ত পড়ছেন। তাদের জন্যই এই লেখা। উইন্ডোজ সেটাপ করা তেমন জটিল কোন কিছু না। একটু চেষ্টা করলে নিজে নিজেই এটা করা সম্ভব। লেখাটা পড়ছেন আর মনে মনে আমাকে বলছেন, সব ঠিক আছে কিন্তু চেষ্টা করতে গিয়ে তো হার্ডডিস্কের ডাটার বারোটা বাজতে পারে। আসলে কথাটা সত্য প্রথম প্রথম সেটাপ চালাতে গিয়ে এটা হতেই পারে। তাহলে কি সেটাপ শিখবেন না? অবশ্যই শিখবেন। আসল বিমানে/ট্যাংকে/গাড়িতে না বসেই যদি সিম্যুলেটরের সাহায্যে বিমান/ট্যাংক/গাড়ি চালনা শেখা যায় তাহলে সিম্যুলেটরের মাধ্যমে হার্ডডিস্কের কোন ডাটা নস্ট না করে উইন্ডোজ এক্সপি/ভিসতা সেটাপ শিখতে সমস্যা কোথায়? জ্বি, আপনাদেরকে সেই রকম দুটো সিম্যুলেটরের খোঁজ দেব যা ব্যবহার করে উইন্ডোজ এক্সপি/ভিসতা সেটাপ অনায়াসেই শিখে ফেলতে পারবেন।
উইন্ডোজ এক্সপি সেটাপ সিম্যুলেটর:
এই লিংক অথবা
এই লিংক থেকে ১.২৩ মেগাবাইটের এই সিম্যুলেটরটি ডাউনলোড করে নিন। এরপর আপনাকে আর পায় কে? একবার দুইবার একশবার প্র্যাকটিস করুন। এক্সপি সেটাপ আপনার কাছে পান্তাভাত হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন