
বহু হিম শীতল স্বর্ণালী সন্ধ্যায়
অনন্ত আকাশে আমি
আমার চাঁদকে খুঁজেছি।
আকাশকে পেয়েছি বারবার;
তবে আর কিছু পাইনি খুঁজে!
সব যেন লুকিয়ে আছে
রাতেরই কোনো এক প্রান্তে।
সেই প্রান্ত আমি খুঁজে যাই,
কিন্তু পাই না!
মৌরি ফুলের সুবাস আমাকে আচ্ছন্ন করে রাখে;
আমি আঁখি বন্ধ করে রাখি চুপচাপ-
নিজেকে খাঁচায় বন্দী পাখি মনে হয় অহেতুক!
তবুও নিজেই নিজেকে বারবার বলি-
এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




