somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগুনপাখি- হাসান আজিজুল হক

১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"আমার মায়ের য্যাকন মিত্যু হলো আমার বয়েস ত্যাকন আট-ল' বছর হবে। ভাইটোর বয়েস দেড়-দু বছর। এই দুই ভাই-বুনকে অকূলে ভাসিয়ে মা আমার চোখ বুজল। ত্যাকনকার দিনে কে যি কিসে মরত ধরবার বাগ ছিল না। এত রোগের নাম‌ও ত্যাকন জানত না লোকে। ডাক্তার-বদ্যিও ছিল না তেমন। মরবার আগে মুখে যেদি ওষুধ পড়ত, তাই কতো!.."

রাঢ়বঙ্গের আঞ্চলিক ভাষায় লেখা কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের একমাত্র উপন্যাস "আগুনপাখি"। বিশ শতকের এক সাধারণ, গ্রাম্য, সংসারী নারীর বয়ানে লেখা হয়েছে দুইশত চব্বিশ পৃষ্ঠার সম্পূর্ণ উপন্যাসটি।

'আগুনপাখি' উপন্যাসে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক অতি নিপুণতার সাথে আঞ্চলিক ভাষায় বর্ণনা করেছেন সেই সময়ের জন-জীবনের গল্প। এক রক্ষণশীল, সম্ভ্রান্ত পরিবারের দায়িত্বশীলা বধূর দৃষ্টিতে সেই সময় কেমন ছিল- তার সাথে পাঠক পরিচিত হতে পারেন এই ব‌ইটির মাধ্যমে। নিতান্তই ঘরোয়া গল্পের সাথে এখানে পাওয়া যায় বিশ শতকের মহামারিকালিন সময়ের চিত্র; সাধারণ মানুষের জীবনে বিশ্বযুদ্ধের প্রভাব, গ্রামীণ জীবনে খরা-বন্যার চিরকালের হস্তক্ষেপ, সবশেষে দেশভাগ ও দেশ ভাগের পরবর্তী সময়ের কথা "আগুনপাখি" উপন্যাসে চিত্রের ন্যায় অঙ্কিত হয়েছে।

প্রায় পাঁচ দশকের লেখক জীবন শেষে গল্পকার হাসান আজিজুল হক আমাদেরকে যে উপন্যাস উপহার দিয়েছেন, তা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের জন্য অমূল্য সম্পদ। প্রমিত ভাষা ব্যবহার না করে আঞ্চলিক ভাষায়‌ও যে মনোমুগ্ধকর এক উপন্যাস লেখা যায়, তা "আগুনপাখি" না পড়লে জানা হতো না কখনো।

ব‌ইয়ের নাম: আগুনপাখি
লেখক: হাসান আজিজুল হক
প্রকাশনী: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
প্রচ্ছদ: সমর মজুমদার
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০০৬
অর্জন: প্রথম আলো বর্ষসেরা বই (১৪১২), আনন্দ পুরস্কার (২০০৮)
প্রচ্ছদ মূল্য: ২৭০৳
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৪ ভোর ৪:২৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×