somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৌরি হক দোলা
যদিও আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী, অন্যান্য ভাষার সাহিত্যও পাঠ করতে ভালোবাসি। নিজেকে সাহিত্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।

মানব সমাজে আচরণের প্রভাব

২০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডার‌উইনের বিবর্তন তত্ত্ব ও মেন্ডেলের বংশগতির সূত্র পরস্পরের সাথে সম্পৃক্ত। ডার‌উইনের প্রকারণ তত্ত্ব অনুযায়ী, জীবজগতের লক্ষণ‌ই হচ্ছে নানা প্রকার হ‌ওয়া। এদের মধ্যে যে প্রকারণ প্রাকৃতিক নির্বাচনে টিকে যায়, তা পরবর্তী প্রজন্মসমূহে আর‌ও জোরালো হয়ে ওঠে। এভাবে চলতে চলতে এক সময় নতুন প্রজাতি তৈরি হয়।

আর, মেন্ডেল দেখান যে “প্রকারণ ঘটে বৃহৎ মাত্রায় এবং অসংলগ্নভাবে”। টমাস হান্ট মর্গানের আবিষ্কৃত জিন‌ও এই প্রক্রিয়ায় বংশ পরম্পরায় বাহিত হয় বলে অনেক বিজ্ঞানী ধারণা করেন। তবে এই প্রক্রিয়ায় পরিবেশ‌ও অনেক বড় ভূমিকা রাখে- এমন তত্ত্ব‌ও আছে। ফিলিপ জিমবার্ডোর ‘লুসিফার এফেক্ট’-ও এমন‌ই এক ধারণা। এই ধারণা অনুযায়ী, একজন ব্যক্তির নেতিবাচক আচরণের উপরে সামাজিক ও পারিপার্শ্বিক প্রভাব পড়ে।

আমাদের সমাজে লুসিফার এফেক্ট যতটা প্রভাব বিস্তার করেছে, ডার‌উইন ও মেন্ডেল প্রস্তাবিত তত্ত্বদ্ব‌য় তার চেয়েও বেশি ছড়িয়ে পড়েছে। তবে, সমস্যা হলো এই যে, বেশিরভাগ মানুষ বিবর্তন ও বংশগতিকে অর্ধেক গ্রহণ করেছে; বাকি অর্ধেক সম্ভবত বুঝতেও পারেনি।

সমাজ বিশ্বাস করে যে বংশগতির মাধ্যমে এক‌ই ধরণের আচরণ পরবর্তী প্রজন্মেও দেখা যায়। কিন্তু মিউটেশন যদি অধিকতর শক্তিশালী কোনো বিপরীতধর্মী জিনের সাথে ঘটে, তাহলে সেই এক‌ই আচরণ বাহিত হ‌ওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তবে তা আবার ফিরে আসতে পারে লুসিফার এফেক্টের কারণে। আর এইটাই মানুষ এখনও ভালোভাবে গ্রহণ করেনি। তাই মানুষ বংশগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে খুব সহজেই কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা পোষণ করে সেই আলোচিত বৈশিষ্ট্যকে প্রভাবশালী করে তুলতে পারে।

picture credit
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১২
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×