somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৌরি হক দোলা
যদিও আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী, অন্যান্য ভাষার সাহিত্যও পাঠ করতে ভালোবাসি। নিজেকে সাহিত্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।

মৌরিফুলের কথামালা

১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ শহরে ভালোবাসারা চিৎকার করে কাঁদে!
এ শহরে কবিতা ঠিক মরে যায়!
এ শহর বড় নিষ্ঠুর, ক্রূরময়।

2

মানুষ হারিয়ে যায় কেন? এই যে মানুষ নদীর স্রোতের মতো, আমের মুকুলের মতো, বসন্তের কোকিলের মতো আরেক মানুষের জীবনে আসে, এরপরে হুট করেই হারিয়ে যায়... হারিয়ে গিয়ে একত্রে কাটানো ছাপ্পান্নটি পড়ন্ত বিকেল, একশত সাতাত্তরটি রাতের সুখ দুঃখের স্মৃতি আর একত্রে বোনা অজস্র স্বপ্নকে মিথ্যে করে দেয়। কী লাভ হয় এতে? সেই তো চির অচেনাই! তবে কেন আসে মানুষ? কেন-ই বা হারায়?

3

বাবা আমায় হাঁটতে শিখিয়েছেন;
মা শিখিয়েছেন জীবনের পাঠ।

4

মেয়ে,
তোমার চারিপাশে বিদ্যে-বাড়ি পাকা।
দোষের মাঝে এটুকুই যা-
তা আতশ কাঁচে ঢাকা;
অসাবধানে ছুঁতে গেলেই
রক্ত স্রোতের ধারা...

5

নিজেকে কারো কাছে প্রমাণের দায় নেই,
তবুও জীবনের পরীক্ষা দিয়ে যেতে হয়।

6

বাড়ির ভিত যদি নড়বড়ে হয়,
উপরে উপরে যত নকশাই থাকুক,
একদিন সে বাড়ি ধ্বসে পড়েই!

7

চুকে গেল লেনা দেনা,
আজন্মের হিসেব,
হারানো দিনের মাঝেই আছে-
শত শত ভেদ।

8

তোমরা যারা ছন্নছাড়া পাখির এলোমেলো ওড়াওড়ি দেখতে পাও,
তারা কি এক‌ইভাবে দেখতে পাও,
সেই পাখির আজন্মকাল হতে পাওয়া ভাঙা ঘরের ইতিহাস‌ও?

9

আমি ভাবলাম,
"আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়"।
তারপরে?
কখনো চাঁদ‌ই উঠলো না আর।

10

If you watch the world with a spectacle for a long time,
Suppose, from the day of your birth,
& suddenly discover that it was always too opaque-
won't you be traumatized?
Won't it hurt you, dear?

#মৌরিফুল_২৫

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:১১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×