somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোগে নয়,ত্যাগেই প্রকৃত সুখ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শর্টফিল্ম 'বোধ'-এ দেখলাম একটা ছেঁড়া পোষ্টারে লেখা-
'খোশ আমদেদ মাহে রমজান...
ত্যাগের মাস,সংযমের মাস।' (দেখলেই বুঝবেন)
১

কতো সংযমের মাস গেলো,নিজেদেরকে আর সংযমিত করতে পারলাম না আমরা।
যদিও ছোট বেলা থেকেই বাংলাদেশী হিসেবে সকল স্কুল পড়ুয়া কোমলমতি শিশু-কিশোরদের ঠোটস্থ করিয়ে,না হয় গুলিয়ে খাইয়্যে দেয়া হয় 'ভোগে নয়,ত্যাগেই প্রকৃত সুখ'-এই মহান ব্যাকের সম্প্রসারিত ভাবটুকু।আমরাও এই পরিধির বাহিরের বিন্দুস্থ কেও নই।যারা বুঝ-জ্ঞান রেখে এটুকুন ভাব সম্প্রসারন করতে পেরেছে,তারাতো অন্তত ত্যাগে বিশ্বাসী হওয়ার কথা।তাহলে আমাদের বুঝ-জ্ঞান সম্পন্ন বা শিক্ষাগ্রহনের পরে বুঝ-জ্ঞান প্রাপ্ত শিক্ষিত সমাজ এ বাক্য অস্বীকারের কোন ব্যবস্থা নেই।এখনকার মতো ধরে নিলাম যারা এ বাক্য শুনেননি বা শুনলেও বুঝেননি তারা আমার আলোচনার বাহিরের লোক।

২

আচ্ছা,ছোট বেলায় একদিনের জন্যও মক্তবে যায়নি যেকোন বয়সের এমন কাওকে কি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে?আমার ডাটাবেস বলছে,না।মক্তবের শিক্ষাদান প্রক্রিয়া অন্তত স্কুল-কলেজের চেয়ে ডের ভালো।ওখানে কেও না বুঝে বা বিরক্ত হয়ে পড়তে যায় না।বাবা-মায়ের ধর্মীয় ভাব-গাম্ভীর্য রক্ষার্থে কিংবা নিজস্ব চলন-বলনে ধর্মীয় অনুশাসন ও নিয়ম-নীতি রপ্ত করতে শৈশবে মোটামুটি সবাই এই শিক্ষার প্রতি অনেক আগ্রহী থাকে।

কে কার আগে কোরআন খতম দিবে?হুজুরকে কে কতো মধুর আর সহিহ ভাবে তেলাওয়াত করে শুনাতে পারে?প্রতিদিন কে কতো ওয়াক্ত নামাজ আদায় করতে পারে?এমন হাজারো ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগীতা আমদের মধ্যে একসময় ছিলো।অন্যদিকে আমাদের চেয়ে যারা আরোও আধুনিক ছিলো,তাদের হয়তো মক্তবটা,বাসায় ছিলো।কষ্ট করে দূরে যেতে হতো না।

আমি এইবারের ঈদে নতুন জামাতো পাচ্ছি।মা আমার খেলার সাথীকে আমার পুরনো কিছু জামা দিয়ে দিলে ভালো হয় না? ওরাতো অনেক গরীব।নিজের বাড়তি কাগজ-কলম থেকে বন্ধুকে কিছু দিয়ে দেয়া,নিজের ফুটবলটা নিয়ে পাড়ার সব বঞ্চিত ছেলেদের সাথে বৃষ্টিবিলাস করা।আবার অকথ্য,অশ্রাব্য শব্দ উচ্ছারনে ক্ষেপে গিয়ে প্রিয় সে সাথীকে নিদারুন চপটাঘাত করা।

কি ছিলনা আমাদের শৈশবের?আজ আমরা আছি?আমাদের কিছুই নেই।শ্যামল বাংলার যেকোন গাঁয়ের যেকোন কিশোর-কিশোরী'র বেঁড়ে উঠার গল্প এটি।

৩

এখনকার মতো ধরে নিতে হয় যারা এ বাক্য শুনেননি বা শুনলেও বুঝেননি তারাও আমার আলোচনার লোক।যারা 'ভোগে নয়,ত্যাগেই প্রকৃত সুখ'এই মহান ব্যাকের সংক্ষেপিত বা সম্প্রসারিত কোন ভাবটাই বুঝেন না।
যারা শৈশবে অনেক বড় বড় বিসর্জনের শিক্ষা পেয়েছে তারা ভোগ বা ত্যাগের সম্প্রসারন করতে না পারলেওঅসুবিধে নেই।কিন্ত প্রশ্ন হচ্ছে,প্রকৃতি আর ধর্ম যাকে এতো শিখালো সে কিভাবে ভুলে যাবে,'ভোগ নয়,ত্যাগেই প্রকৃত সুখ'-এই ব্যাকের বাস্তবতার বাস্তব অর্থ?এতো এতো শিক্ষার সুযোগ বা পরিবেশ বিশ্বের আর কোন দেশের শিশু-কিশোর পায় কিনা আমার সন্দেহ হয়।আমরা শিক্ষা আঁকড়িয়ে ধরে রাখতে পারি না শুধু। স্বয়ং প্রকৃতির কতোটা কাছে আমরা আছি ,তা নিজেরাও জানি না।আজ আমরা ছোট সে শৈশবের কাছেও পরাজিত।চাইলেও এতোটা ভালো হতে পারিনা,যতোটা ভালো আমরা শৈশবে ছিলাম।সমাজ আমাদের বালা পরিয়ে রেখেছে।আমরা মানবতা থেকে আজ বহুদূরে,এতোদূরে যে চাইলেও শূন্যর কোঠায় আসতে পারবো না।আমরা শূন্যর চেয়েও ছোট আজ।

মানুষ নেই,
মানবতা সেতো শুধুই গল্প।
বোধ করি,সব কুলাঙ্গারের জাত;
যত সব করছে আজ এসমাজটাকে মাত।

মানবতা ধ্বংসকারী আমরা একেকজন কুলাঙ্গার,এইসব শিশু-কিশোরদের মধ্যে থেকেই গজিয়ে উঠি একেকসময়।আজকাল নাম মাত্র যাকাত-ফেৎরা দেয়া হয়,যা অনেকটাই সমাজও মুখ রক্ষার কাজেই লাগে শুধু।মুজ-মাস্তি আর ঘটাও করে পশু জবাই দেয়া হয় শুধু ফ্রিজবন্দী করার জন্য।অসহায়দের সাহায্য করা হয় শুধু সংবাদ শিরোনাম হওয়ার জন্য।আজকাল শিশুদেরকেও মক্তবে দেয়া হয়না, হয়তো ওদের স্কুলের বই'য়ে ভোগ,ত্যাগ কিছুই নেই।আছে শুধুই স্বকীয়তার বিসর্জনে অপরের অনুকরন।

গৌতম বুদ্ধ বলেছেন-
'শান্তি ত্যাগ থেকে আসে,একে ভোগে খুঁজো না।'

যিশু খ্রিস্ট বলেছিলেন-
'যদি তুমি যদি স্বর্গে যেতে চাও তবে
স্ব (নিজকে) কে আগে গরীবের কাছে বিক্রয় করো।'

ভারতের বিখ্যাত কবি,সুর ও সংগীত স্রষ্টা গৌরিপ্রসন্ন মজুমদার বলেছিলেন-
'কতোনা নদীর জন্ম হয় আর একটা কেন গঙ্গা হয় না
কতো না মানুষ জন্ম লয়,ওরা একটা কেন জাত হয় না।'

আজ বিধিবহির্ভূত সব কর্মই সচল, অচল যা আছে শুধু সব ধর্মের কথা।বোধ করি,
মানুষ সাধারন তবে তার জাতটা অসাধারণ।যার মূল্যায়ন সে করতে পারে আবার পারেও না। মানবতা আজ বড়ই ঋণী এহেন সভ্যতার কাছে।পৃথিবী হয়তো ঘুরতে ঘুরতে ক্লান্ত,আর সে ঘুরে ঘুরে রাতের পর দিন এনে দিতে চায় না।ও হয়তো সামনে বসে থেকে শুধু রাতের পর রাত এনে দিবে।দিন তখন বহুদূরে,হয়তো অকল্পনীয় দূরে।

ধন্যবাদ ভাই, #Sadat_Hossain এই সময়ে নির্বাক অথচ বুকে বিধে যায় এমন একটা শর্টফিল্ম 'জেগেও ঘুমন্ত জাতি'কে উপহার দেয়ার জন্য।
আপনি ঠনঠনা হলে,এই একটা ভিডিও দেখে কয়েক মিনিট খারাপই লাগবে হয়তো।

'ডুবারোঁ যেজন পায় সে রতন,তোর কপালে ঠনঠনা।'_#সাঁইঝি।

আগামী কোরবানীতে সবাই ত্যাগের মহিমায় আশ-পাশের সকল দুঃখিদের ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে, ডুবারোঁ হয়ে রতন আনার আশা নয় বিশ্বাস রেখে যাচ্ছি।
অগ্রিম শুভ কোরবানী ও ঈদ-উল-আযহার মোবারকবাদ।

[https://www.youtube.com/watch?v=cXNyYwFlIuA]

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×