somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাদের অর্থানুসন্ধানে...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"কানা উঁচু মধ্যে নিচু
ঘন ফেলে পা
মা ভালো তার ঝি ভাল
বা রে মাঝি বা।"

মহাকবি কালিদাস একবার নৌকোয় চেপে কী যেন একটা কাজে রওয়ানা দিয়েছেন রূপসী কোন দূর গাঁয়ের উদ্দেশ্যে। বাঙালির চিরায়ত স্বভাবের মধ্যে সেই পরদাদাদের কাল থেকে ভালো কোন কাজে আপনজনের পরামর্শ জেনে নিয়ে কাজ করার চল এখনও আছে। আর পণ্ডিত লোক হলে তো কথাই নেই। শুধু পরামর্শ, পরামর্শ আর পরামর্শ দাও।
কালিদাসের মতো মহাপণ্ডিতের সাক্ষাতে পরামর্শ চাইবে না তা কি করে হয়।

নৌকা কিছুদূর যাবার পর একজন পণ্ডিতমশাইকে বলল:
"হাতে কিছু বাড়তি পয়সা জমে। কিন্তু বুঝলে কি পণ্ডিত মশাই! যা হয় আর কি...প্রতিবারই ওই এ-কাজ ও-কাজ করে খরচ হয়ে যায়। তো এবার ভাবলুম ভালো দেখে খানিকটে জমি কিনে রাখিনে ক‍্যানো? কিন্তু আমি তো এ বিষয়ে বলতে গেলে এই এক্কেবারে বকলম। জানেনই তে, জানাশোনা নেই বললেই চলে। আপনি যদি একটু বাতলে দিতেন ___কেমন ভূমি উত্তম হইবে। তবে বড়ই কৃতার্থ হইতাম।"

পণ্ডিত মশাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু আরেকজনের কথা তাকে থামতে বাধ্য করল। প্রৌঢ় লোকটা ধীরে অথচ দীপ্ত ছোঁয়ায় বললে:
"আরে পণ্ডিতমশাই যে! যাক বাবা বাঁচা গেল। সবি ঠাকুরের কেরপা, সবই। নইলে এমন দিনে এমন দর্শণ... আহা! কার কপালে জোটে!
মেয়ের বিয়েতে একটা গরু যৌতুক না দিলি ক্যামনে হয়, কন? কিন্তু জাত-পাত তো চেনা দায়। কোন জাত-বেজাতের গরু না জানি কিনতে হতো।"
আহ্লাদে গদ গদ হয়ে করজোড় ললাট ছুঁইয়ে বললে, "যাক যাক, একটা হিল্লে হলো। কোন জাতটা পালনের ঠিক উপযুক্ত হবে? সেইটে এখন শুধু বলুন।"

পণ্ডিতমশাই বুঝলেন তার জন্য আরো প্রশ্ন অপেক্ষা করছে। এত সহজে ছাড় পাবেন না। হলও তাই।

কাঁচানো ধুতি-পাঞ্জাবি পরা, বগলে ছাতি ধরা, মাথায় সাদা-কালো চুলে ভরা লোকটা বলল:

"বড় বিপদে আছি মশাই। উদ্ধার করুন। কী যে কলিকাল পুড়িছে ভালো-মন্দে তো আজকাল ভগবানও ধন্দে পড়ে যাচ্ছে! দিনের বিলায় যে মা লক্ষ্মী হুয়ি ঘরে ঢুকচে রাতে সে কালনাগিনীর রূপ ধুরি সব তছনছ কোরছে। গেল মাসে আমাগো গেরামের বাঞ্চারাম ব্যাপারির ছেলি শিবুর বিয়ে হুলো, আজ শুনলুম সে মেয়ে নাকি আরেক ঘরকরা। সেখানে নাকি একটা ছেলিও আছে। রাতদিন ননদ-শাশুড়িতে, জায় জায়... পুরো গেরামে ছিঃ ছিঃ পড়ি গেছে। আপনেরে আর কী কব, সে কি মুখ!"

হয়রানির ছাপ স্পট হয়ে ওঠে বক্তার মুখে। "এ সব ভেবি ছেলের বউ খুঁজতি খুঁজতি তাই হয়রান হুয়ি পড়িছি। কী ভেবি কী-না নে'সি! ভগবান জানেন! বড় বিপদে আছি মশাই, কিছু যদি বুদ্ধিসুদ্ধি দেন।"__নিরুপায়ের সুর বেজে গেল তার কণ্ঠে।

"ও... তুমরা তো সব আচো নিজিগে নিজিগে ঝামেলা নে। এদিকে যে মাঝি বেটা নোকো বা'আর কাজে ফাঁকি দিচ্চে। সেদিকে তো কেউ খেয়াল কচ্চাও না।"
___ পেছনের থেকে কেউ একজন চেঁচিয়ে বললে।

পণ্ডিতমশাই দেখলেন, সত্যি মাঝি বেটা অনেক ফাঁকি দিয়েছে। নৌকা সেভাবে এগোয়নি। এমন চললে গন্তব্যে পৌঁছুতে ঢেএএর দেরি হয়ে যাবে। তাই আর কথা না বাড়িয়ে বললেন:

"কানা উঁচু মধ্যে নিচু..." (যে জমির চারপাশ উঁচু, মাঝে নিচু। জমিতে পানি থাকে সে জমি চাষের উপযোগী, ফলন বেশি। সুতরাং যার জমি কেনা দরকার সে এমন জমি কিনবে।)

"ঘন ফেলে পা..."
(ঘন ঘন পা ফেলে চলা গরু ফিবছর বাচ্চা দেয়, দুধও হয় পর্যাপ্ত পরিমাণে। পুষতে হলে এমন গরুই আদর্শ।)

"মা ভালো তার ঝি ভাল..." (মেয়ে মার আচরণ পায়। মা ভালো হলে মেয়েও ভালো। যে বিবাহের পাত্রী খুঁজছে তার উচিৎ হবে মেয়ের মার চরিত্র জেনে কনে নির্বাচন করা।)

"বা রে মাঝি বা।" (মাঝি আর হেলা করিসনে দ্রুত বেয়ে পার করে দে।)
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×