somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসবে, সে আসবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেকদিন আগের কথা। তখন পৌষের হাওয়া পুরোপুরি বইছে ধরায়। ঝরা পাতার মিছিল চলছে গোটা রাজ্য জুড়ে। সেই ঝরার হাওয়ায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোও সামিল হয়েছে শীতকালীন ছুটির নামে। নিত্য দু'বেলার পেট পূজায় তাই জগন্নাথ হল ভরসা। এদিকের ক্যান্টিনগুলো যারা আল্লাহর নামে চালায়-- তাদের রান্না - রসুইয়ের শ্রী'র ঠেলায় সেই তিনিও বোধ হয় এ পথ মাড়ান না। না হলে টিকটিকি আর আরশোলার এমন রাজত্ব কেন?
রুটির ডাল-ভাজিতে মাঝেমধ্যে তাই তাদের দেখা মেলে। এক্কেবারে ফরমালিনবিহীন টাটকা আমিষ!
আমি টাটকা আমিষের অভাবে নেই; তাই মন্দের ভালো জগন্নাথ বাবাই ভরসা।

সেদিন আকাশ জুড়ে ছিল পূর্ণিমা। ফুলার রোডের "স্বাধীনতা"কে পেরিয়ে পুবে হল মুখে যেতে বার দশেক মনোযোগ আদায় করেছে সে। এই ইট-পাথরের শহরে কে দেখে পূর্ণেন্দুর মুখ? যাইহোক, হলের পুবের গেট দিয়ে ঢুকতেই নাকে এল হাসনাহেনার সুবাস। ওর তো এমনি চাঁদ-চাঁদনি-সুবাস প্রিয়। মন ফিসফিসিয়ে উঠল--

হাসনাহেনার গন্ধ বলে আসবে সে আসবে
ভোরের হাওয়ায় শিশির ছোঁয়ায়
শিউলী যখন ফুটবে।
আসবে সে আসবে।

তখন
উত্তরী তার উড়িয়ে দিয়ে
অরুণ আলোয় রাঙিয়ে নিয়ে
ভাস্কর হয়ে ভাসবে।
ফুরিয়ে আসা এই যে আলো ক্রন্দন ভুলে হাসবে।

যার
হাসির তানে নদীর টানে
জাগবে ভাটি ক্ষণে ক্ষণে
কীর্তিনাশা করুণ করে
কুল ভাঙা রূপ মাগবে।
শুকিয়ে মরা স্রোতস্বিনী রূপের রাহায় রাঙবে।

সেই
নয়ন নীড়ের নিবিড় নীলে
হুর গিলমান শঙ্কচিলে
পীর মাসায়েক সকল মিলে
গজল আসর সাজবে।
রক্তজবা ফিকে হয়ে অধর চুম মাগবে।

ও তার
আলতা রাঙা চরণ পেলে
সদ্য ফোঁটা সজনে ফুলে
হাসির টোল জাগবে।
সেই সে বেলার শুভ ক্ষণে আমার স্বপন আসবে।

ওই
কুন্তলেরই মসি মায়ায়
নিবিড় নিপের নিখাদ ছায়ায়
কোজাগরী ভাসবে।
এক আকাশের সকল তারা আপন হতে চাইবে।

তার,
চরণ ছোঁয়া দূর্বা দলে
শিহরিবে পলে পলে
কাঠ গোলাপে সুবাস ফেলে
বদন মেহেক মাগবে।
সারা সকাল সজাগ হয়ে আমার ঘুম চুষবে।

আমি,
সেই প্রভাতের ক্ষণ গুণেছি
সব ব্যথাতে সুখ বুনেছি
আঁধার আশার মুখ চুমেছি
সেই সে রূপের ইশকে।
ধূলা মলিন জীবন আবার সৃষ্টি সুখে নাচবে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

×