সেদিনের পারু
০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
_____________
জীবন মম থমকে ছিল
কয়রা নদীর তীরে,,
মেঠো পথ, পুকুর ঘাট
মিরই গাঁয়ের নীড়ে।
সেথা যে এক পল্লী-বালা
বইচি ঝোঁপের পাশে,
কলসি ভরা জল নিয়ে সে
নথ নাড়িয়ে হাসে।
চম্পা ভাইয়ের বোন ছিল সে
খই ফুটানি ডালি,
মধুর কথায় হারে সবে
চঞ্চলো বুলবুলি ।
সেই গাঁয়েরই চাষার ছেলে
নামে হাকিম খাঁ,
বইচি ঝোঁপের পাশে এসে
কুসুমে কাটায় পা।
কচি মুখে মধুর হাসি
মৃগা চাউনি চোখে,
খাঁয়ের বেটায পথ হারালে
সেই পূর্ণেন্দু দেখে।
তেলের বতল রইল ভূ-তল
গা নুকিয়ে ঝোঁপে,
হাটের কথা ভুলে ডোবে
বুনো ফুলের রূপে।
খাঁয়ের বউয়ে দাওয়ায় যাইয়ে
বারেক চাইয়ে পথ
এই বুঝি মোর এল খোকা
উড়িয়ে ধূলাের রথ।
কিষেণ-খাবার যাবে মাঠে
বেলা যে যায় বয়ে,
খাঁয়ের বউয়ের মন উচাটন
গাঁয়ের পথ চেয়ে।
ও দিকেতে হাকিম খাঁয়ে
মজিয়া বুনো ফুলে,
দখিনে বাঁয়ে ধরলে বাঁশি
মাঠের কথা ভুলে।
হাকি'র বাঁশি সর্বনাশী
সবাই জানে গাঁয়ে,
কদম শাখে মনের সাথে
ভাসে দখিন বাঁয়ে।
যেই বাঁশিতে মরেছিল
কানাইর প্রিয়া রাঁধে,
সেই বিষেতেই মরল পারু
তার জাতে কি বাঁধে??
(চলবে...)

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন