
পুটং (ম্যাসেঞ্জারে শব্দ)
চ্যাটহেডে ভেসে গেল...
লেখা: "কী করিস?"
রিপ্লে: "কিছু না।
অপেক্ষা করি।"
(টাইপিং... মিলিয়ে গেল। আবার টাইপিং...)
লেখা: "এত রাতে!!
কার?"
রিপ্লে: "চোরের।"
লেখা: "চোর...? ইন্টারেস্টিং।
চোর আসবে, আগেই টের পেলি ক্যামনে?"
রিপ্লে: "মন বলেছে।"
লেখা: "দূর!!
সব কাজেই তোর হেয়ালি।"
রিপ্লে: "বা রে। জিনিস আমার চুরি হবে আর আমিই টের পাব না?"
লেখা: "কিসের চোর? "
রিপ্লে: "মনের।"
লেখা: "বললি যে চো...। উঁমমম্...ঢ...ঙ।"
(কিছুটা নিরবতা। যেন যথাতথা কিছু কথা গুছিয়ে নেয়ার চেষ্টা অযথা। টাইপিং...)
লেখা: "কিভাবে বুঝলি যে সে মনের চোর?"
রিপ্লে: "মন মিসিং।
তাই টের পেলুম।"
লেখা: "মিসিং?"
রিপ্লে: "আমার খায়, আমার পরে, আমার ভিটেয় বসত করে, আমার কথা না ভেবে অন্যের কথা চিন্তা করে?
তাহলে?"
লেখা: "ভেরি স্যাড। ধরতে পারবি?"
রিপ্লে: "ধরা খেয়েছে।"
লেখা: "কখন?"
রিপ্লে: "যেই না তুই ম্যাসেজ দিলি।
[ছবি: গুগল মামুর]
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


