
__'ভালোবাসো কত?'
__'ধরার চাঁদের মতো।
সৃষ্টি থেকেই দৃষ্টি দিয়ে
তোমার মুখেই মুখটি চেয়ে
ঘুরছি অবিরত।
একটুক্ষণেও হওনি আমার
নয়ান আলোকচ্যুত।'
দুইয়ে পক্ষ

পুঞ্জির মেঘ মেঘালয় হয়ে
লোকালয়ে নিয়েছে বাসা,
সাদা- কালো নিশ্চুপ
তবুও যেন ঝুপ ঝুপ
ঝরে ভালোবাসা।
তিনে নেত্র

মনের গাঁয়ে বৃষ্টি নামে
ভালোবাসার হালকা ছুঁয়ে মন,
নাম করে তোর ফুল ফুটেছে
বাউল দলে দোল বেঁধেছে
বন্ধু রে! তুই আসবি কখন?
চতুর বেদ

শান্ত মনি আঁধার ঠোঁটে ঝরালে তারার হাসি
আলোর পথিক বললে, 'বঁধু! এবার তবে আসি!'
পঞ্চ বান

ওগো নীরবালা নীরজা!
শরতের কড়চা
সারদের সুরে সুরে স্মরি যে তোরে।
কোলাহল কলতান
বিস্মৃতির অবদান
নইলে নয়ান নীরে ভাসাইত ধরে।
ছয় ঋতু

পাষাণে পসিয়া পরাণ
হৃদয়ে রুধিয়া গান
কে তুমি ভাই উদাস বাউল
ভ্রমিছো জগতে জগতে?
অল্পে অজানা আকুল
চঞ্চল চরণে ব্যাকুল
কত কথা হয়ে বইল শ্বাস
ক্ষণে ক্ষণে পরতে পরতে!
বিঃদ্রঃ প্রেমকল্প গুলো চলতি পথে কারো দেখে আঁকা, তার ছবি নেই। তাই ভিন্ন ছবির ব্যবহার।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২০ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



