
ছোট্ট বেলায় খেলেছি মাত্র লাটিমে,
ঘুড়িতে, গুলিতে, গরুর খুরে খুরে গোধূলির ধূলো উড়িয়ে।
বিশ্বাস করুন আর নাই করুন__
'আমি একাই নিয়েছি এসব'_ বলিনি দিতে আর কাউকে
বিশ্বাস করুন আর নাই করুন__
আজি সাদা চোখ উল্টে জীবন সুদাসুলে সব চাইছে।
জীবনের মতো সুদখোর কেউ দেখেছে কোনো পাড়ায়_
বইয়ের ঘরে কিংবা পেপারের পয়লা ছড়ায়?
'একজনের এক খেলনা দিয়ে' ছেলে-মেয়ে, ভাই-বোন দিয়ে
সুদাসুলে কত খেলনা মাগিছে আদরের ছুতায়!
জীবন করেছে বিশ্বাসঘাতকতা চাইছে হাজারো সুদ
মনে মনে যাও ভেবেছি তাও দিতে হচ্ছে শোধ-বোধ!
মন থেকে বলি, আসুক আজি আকাশ ভেঙে বৃষ্টি আসুক
ভাসুক আমার ভাবনারা সব অকূল ভাসুক
আমি আবার কোন কূল-ভাঙা-তীরে পড়ে থাকতে চাই।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২০ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



