
শ্বাশত
(ভাবানুবাদ)
যেইখানেতে মন্দ-ভালোয়
মিশছে যেন আঁধার আলোয়
সেইখানে সেই বৃত্তে- ছায়ায়
তোমার আমি সঙ্গী।
আঁধার রাতের যেমনি তারা
অসীম মাঠের ফসলেরা
বৃষ্টি-মেঘে জড়ায়ে বাদল
যেমন অঙ্গা-অঙ্গি।
মন্দ-ভালোর চক্রবাকে
তেমনি তোমার সঙ্গী।

ছবিঃ ছবিতেই পাবে পরিচয়।
ক্ষয়
ক্ষয়ে ক্ষয়ে জীবনের স্বপ্ন সানে
শেওলা জমে জমে পিচ্ছিল
ধরাধরি করি হাতে দাঁড়াবার আশ্বাসে
তফাতে দাঁড়ায়ে বাস্তবের __"খিল খিল"।
চুলোয় যাচ্ছে আশার আসা
ঘুণ পোকায় কাঁচা বাঁশের খাঁচা
গড়াগড়ি যায় স্বপন আরতি
মাজবুরি মেহমান করে মিঠাই মুশকিল।
খানিক তফাতে ওই বাস্তবের __"খিল খিল।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

