somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষণীয় গল্প। ঘড়ি চোর

১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাস্তায় এক বৃ‌দ্ধের সা‌থে এক যুব‌কের দেখা। যুবক আগ বা‌ড়ি‌য়ে গি‌য়ে স‌ম্বোধন ক‌রে জিজ্ঞাসা কর‌লেন, 'স্যার! আমায় চিন‌তে পে‌রে‌ছেন?'

___'নাহ্!' উত্তরে ভালো করে খানিকটা দেখে নিয়ে হাল ছেড়ে দেবার মতো করে বললেন। 'তোমা‌কে ঠিক চিন‌তে পা‌রলাম না তো বাবা।' স্বরের মধ্যে আগন্তুকের পরিচয় জানার কৌতূহল।

__'আমি একসময় আপনার ছাত্র ছিলাম, স্যার!'

___'ও আচ্ছা!' কুশলা‌দি ইত্যাদি জানার পর জিজ্ঞাসা কর‌লেন '...এখন তু‌মি কি কর‌ছো?'
যুবক‌ বিন‌য়ের সা‌থে জানালো যে সে একজন শিক্ষক। বর্তমা‌নে শিক্ষকতা কর‌ছে।

সা‌বেক ছা‌ত্রের মুখ থে‌কে এই কথা শু‌নে বৃদ্ধ শিক্ষ‌ক অত্যন্ত খু‌শি হ‌য়ে বললেন 'আহা, খুবই ভালো, আমার‌ই মতো হ‌য়ে‌ছো তাহ‌লে?'

___'হ্যাঁ ঠিক‌ই স্যার! আপনার‌ই মতো। আসলে আমি আপনার মত একজন শিক্ষক হতে পে‌রে‌ছি ব‌লে নি‌জে‌কে ধন্য ম‌নে কর‌ছি। আর সরকার এর পেছনের অনুপ্রেরণা আপনি।
___'আমি! কিভাবে?' বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহলী দৃ‌ষ্টিতে যুবকের কা‌ছে শিক্ষক জান‌তে চাই‌লো।

___'আপনার ম‌নে আছে কিনা জানিনা স্যার, একদিন আমার এক সহপা‌ঠি… সে একটি নতুন ঘড়ি নি‌য়ে ক্লা‌সে এসেছিল। তার ঘা‌ড়ি‌টি এতটাই সুন্দর ছিল যে আমি লোভ সামলা‌তে পা‌রি‌নি। ঘ‌ড়ি‌টি আমার চাই। অতঃপর তার প‌কেট থে‌কে ঘ‌ড়িটি আমি চুরি করি।

কিছুক্ষণ পর আমার সেই বন্ধুটি তার ঘড়িটা খুঁজে না পেয়ে আপনার কাছে অভিযোগ করে। আপনি তখন ক্লাসের উদ্দেশ্যে বলে‌ছি‌লেন, ‘আজ ক্লাস চলাকালীন সম‌য়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে। যে চুরি করেছো, দয়া করে ঘা‌ড়ি‌টি ফিরিয়ে দাও।

কিন্তু আপনার বার্তা শু‌নেও আমি ঘা‌ড়ি‌টি ফেরত দেইনি কারণ ওটা আমার কা‌ছে খুব লোভনীয় ছিল। তারপর দরজা বন্ধ করে আপনি সবাইকে বেঞ্চ ছে‌ড়ে উঠে দাঁড়ি‌য়ে ক্লাসরু‌মের ফ্লো‌রের ম‌ধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে এবং সবাই‌কে চোখ বন্ধ কর‌তে বলেছিলেন। এরপর ঘড়ি না পাওয়া পর্যন্ত আপনি এক এক করে আমাদের সবার পকেটে খুঁজ‌তে লাগ‌লেন।

আমরা সবাই আপনার নির্দেশ মতো দাঁ‌ড়ি‌য়ে রইলাম।

আপনি এক এক ক‌রে সবার পকেট চেক ক‌রে একটা সময় যখন আমার পকেটে হাত দি‌য়ে ঘ‌ড়ি‌টি খুঁ‌জে পে‌লেন তখন ভ‌য়ে আমার সমস্ত শরীর কাঁপ‌ছিল। কিন্তুু সেই মুহূ‌র্তে ঘা‌ড়ি‌টি আমার প‌কে‌টে পাবার পরও আপনি কিছু ব‌লেন‌নি। ওটা নিয়ে শেষ-ছাত্রটি পর্যন্ত সবার প‌কেট চেক কর‌ছি‌লেন। সব‌শে‌ষে আপ‌নি সবাই‌কে বলেছিলেন, 'ঘ‌ড়ি পাওয়া গে‌ছে। এবার তোমরা সবাই চোখ খুল‌তে পা‌রো।'

ঘ‌ড়ি‌টি পাবার পর আমার সেই বন্ধু‌টি আপনার কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছিল ঘ‌ড়ি‌টি কার প‌কে‌টে পাওয়া গি‌য়ে‌ছিল। ‌কিন্তুু আপনি তা‌কে ব‌লে‌ছি‌লেন, 'ঘ‌ড়ি‌টি কার প‌কে‌টে পাওয়া গে‌ছে সে‌টি গুরুত্বপূর্ণ নয়। তোমার ঘ‌ড়ি পাওয়া গে‌ছে সে‌টিই আসল গুরুত্বপূর্ণ।'"

যুবক এক নাগাড়ে বলে চলল আর বৃদ্ধ শুধু শুনছে। কিছুক্ষণ থেমে সে আবার শুরু করলো।

____'সেই দি‌নের ঘটনা নি‌য়ে পরবর্তী‌তে আপনি আমার সা‌থে কো‌নো কথা ব‌লেন‌নি। এমন‌কি সে কাজের জন্য আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আমাকে স্কু‌লের কো‌নো কামরায়‌ও নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক। অথচ আপ‌নি অত্যন্ত বু‌দ্ধিমত্তার সা‌থে, কৌশলে চু‌রি হওয়া ঘ‌ড়ি‌টি উদ্ধার কর‌লেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন।'

সে ঘটনার পর আমি অ‌নেক‌দিন অনু‌শোচনায় ভুগে‌ছি। ক্লা‌সে ঘ‌টে যাওয়া ঘটনার রেশ একদিন চ‌লে গে‌লেও ওই ঘটনার প্রভাব র‌য়ে যায় ম‌নের ম‌ধ্যে। বি‌বে‌কের আগুনে নিত্য পুড়েছি। তারপর সিদ্ধান্ত নিলাম, একজন ভা‌লো মানুষ হ‌বো। একজন শিক্ষক হ‌বো। স‌ত্যিকার অ‌র্থে মানুষ গড়ার কা‌রিগর হ‌বো। আপনার কাছ থে‌কে সে দিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম কি ধর‌ণের একজন শিক্ষা‌বি‌দ হওয়া উ‌চিত। অপমান বা শাস্তি ছাড়াও মানু‌ষকে কিভাবে সং‌শোধন করা যায়, সে‌টি আপনার কাছ থে‌কে শি‌খে‌ছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমা‌কে শিক্ষ‌কের মর্যাদায় আসীন ক‌রে‌ছে।'

সা‌বেক ছা‌ত্রের কথাগু‌লো শু‌নে বৃদ্ধ শিক্ষক বল‌লেন, 'হ্যাঁ, সেই ঘটনা আমার ম‌নে আছে। চু‌রি হওয়া ঘ‌ড়ি আমি সবার পকেটে খুঁজেছিলাম। কিন্তুু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সে সময় আমার চোখও বন্ধ ছিল। তাই তো তোমাদের বৃত্তাকারে সাজিয়েছিলাম।


(সংগৃহীত এবং সংশোধিত।)
সদাচরণের মতো ভালো ওষুধ আর নেই।
[Some read to reply, some to understand.]
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:৫৮
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×