আত্মহত্যার আত্মজীবনী
২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ কবিতায় প্রেমের আত্মজীবনী।
ক)
অন্ধ-করা আলো হঠাৎ দেখে শঙ্কা জাগে মনে...
আসমানে কে গা খুললে গো দোর?
না না! পরীর দেশে মিললে কি চোর?
আনলে কে গা মাটির-বনে
ইন্দি' বাসে চিতোর-রাজের কনে?
হঠাৎ যে তায় ধন্দে জাগে মনে। খ)
পাপের প্রার্থণা তোমার সাথে বুড়ো হবো চোখে রেখে চোখ
প্রেমের দেনায় ঋণের বোঝা যতই ভারী হোক। ... মরিবার বাসনাকবে যেন কলি চার লিখি নাই কবিতা_
এ যেন সেসব ছন্দ, কবি-ছাড়া গান।
মনে কয়;
আজীবন এমনই থাকুক এ সবই ধ্রুব-অক্ষয়।
অসীমের বুকে ঘুমায়ে পড়ুক দিন-মাস-বছর!
অমৃত স্মৃতিতে ফ্রেমবন্দি প্রেম। গাগলাটে প্রহর।
আমিও থাকি, যা আছি তাই। যেন তুমি;
ঘড়ির নষ্ট কাঁটায় আটকে সময় মহাকাল চুমি!গ)
পরিণতি? কাদাই যদি নাইবা হলো কাঁদায়,
সে কি … কান্না হলো বল?
আকাশ কাঁদে, বাতাস ভেজে__
মাটির কাঁদন উতলে ওঠে
কাদা ছাড়া বৃষ্টি ভেজার তৃপ্তি পাওয়া ছল।
কাদাই যদি নাইবা হলো কাঁদায়,
সখি! সে প্রেমের কী দাম বল?ঘ)
যেথায় পাবে তারে পেনশণের পীড়ায় পীড়িত কাল-আগামী—
কিস্তিতে কিস্তিতে প্রিমিয়াম দিচ্ছো জমায়।
ভিক্ষের ঝুলিতে হালের ভিখেরি ফিরি পথে-ঘাটে
ভূত ও ভবিষ্যৎ বাধা-বন্ধকে স…ব; প্রেমের দেনায়।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুন
২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন