যে দেশে একজন চিহ্নিত রাজাকার দেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ধারকের বেয়াই হয়ে যেতে পারেন সেখানে নতুন সামাজিক টেনশন সৃষ্টির চেষ্টা চলছে।
২৯ শে মার্চ, ২০০৮ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের বন্ধু রাষ্ট্রটি কূটনৈতিক সম্পর্কের সবচেয়ে মধুর সময়টিতে ও আমাদের চরম বিপদের সময় ৩৫০ ডলারের চালকে ৬৫০ ডলার বানিয়েও ছাড়তে চাচ্ছে না অথচ যে সব বিষয়ে আমাদের রাজনৈতিক জট বাধবে বা জাতি হিসেবে আমরা আরো বিভক্ত হয়ে পড়বো সেসব বিষয়ে পরামর্শ বিলাতে তাদের আগ্রহের কমতি নেই।
যে সরকারের কাজ ছিল শুধু একটি সুষ্ঠু ও সঠিক নির্বাচন অনুষ্ঠান তার হাতে লম্বা কাজের ফিরিস্তি ধরিয়ে দেয়া হচ্ছে। আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন ওয়ার-লর্ড নিজ নিজ বাহিনী, নিজ নিজ গণ আদালত তৈরি করে পরিণামে ব্যর্থ রাষ্ট্র হয়েছে। স্বাধীনতা যুদ্ধের ক্ষত ও আবেগটি ব্যবহার করে আমাদেরও সেদিকে অগ্রসর করানো হচ্ছে। মুজিব ও জিয়া ধাপে ধাপে যা বন্ধ করতে চেয়েছিলেন বা করেছিলেন সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা চলছে। কৌশলে সিঙ্গল ইউনিটের চমৎকার একটি জাতি রাষ্ট্রকে স্থায়ী বিভক্তির দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে। যে দেশে একজন চিহ্নিত রাজাকার দেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ধারকের বেয়াই হয়ে যেতে পারেন সেখানে নতুন সামাজিক টেনশন সৃষ্টির চেষ্টা চলছে।
এসব করা হচ্ছে কারণ আমরা একটা জাতি রাষ্ট্র হিসেবে সফল হয়ে গেলে আমাদের এ বন্ধু রাষ্ট্রটির জন্য নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। তার ভেতরের ছোট ছোট জাতিসত্তা জেগে উঠতে পারে।
তাই শত্রু হিসেবে নয়,
এ প্রতিবেশীর দিকে কম্পিটিটর হিসেবে নজরটি রাখলে আমাদের জন্য অনেক ভালো হতো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।
সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।
আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।
ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।
আমি এমন এক জায়গায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন