somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঈনদ্দি আর ফখরদ্দির শাসনের কিছু ভয়ন্কর সুফল

৩০ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের মতো ভিক্ষাও পায়না বৃদ্ধা ছালেমা

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে খেটে খাওয়া মানুষ জড়িয়ে পড়ছে অপরাধে


সূত্র : মঈনদ্দি আর ফখরদ্দির মুখপত্র

শফিকুল ইসলাম জুয়েল: বাজারের দোকানদাররা কেমন যেনো হয়ে গেছে। আগে হাত পাতলে মাছ, মাংস, চাল, ডাল, তেল, সবজিসহ রান্নার সব উপকরণই পাওয়া যেতো। কিš' এখন সেগুলো মেলে না। বরং সাহায্য চাইলে গালিগালাজ শুনতে হয়। তবুও পেটের দায়ে বাজারে যেতে হয়।

নাখালপাড়া রেললাইন বস্তির বাসিন্দা পঞ্চাশোর্ধ ছালেমা বেওয়া গতকাল এভাবেই নিত্যপন্যের দাম বাড়ার প্রতিক্রিয়া জানালেন। বললেন, সারাদিন ভিক্ষা করেও ২০ টাকা পাওয়া যায় না। মেলে না ১ পোয়া চালও।

মোহাম্মদপুর রায়েরবাজারের বস্তিবাসি বৃদ্ধা খোদেজা বিবি বললেন, ধানমন্ডির ১৫ নম্বরে এক সাহেবের বাসায় ছুটা বূয়া হিসেবে কাজ করে মাসে ৫’শ টাকা এবং আরেক বাসায় কাপড় ধুয়ে ও ঘর মুছে মেলে তিন ’শ টাকা। আগে দু’বাড়ি থেকে খাবার মিললেও দু’মাস থেকে তা বন্ধ। বাসায় প্রতিবন্ধি মেয়ে ও অসুস্থ স্বামীকে নিয়ে কীভাবে দিন যায় আল্লাহ ছাড়া কেউ জানে না।


চকবাজারে দীর্ঘদিন ঠেলাগাড়ি চালান বৃদ্ধ আয়নাল হোসেন। দেড় হাজার টাকায় ভাড়া থাকেন আজিমপুরের টিনসেড বাসার একরুমে। স্ত্রী ও বিবাহযোগ্য ২ মেয়েকে নিয়ে তার পরিবার। বললেন, বয়সের ভারে শরীর চলেনা। আগে ভালো আয় আসলেও এখন হয়না। স্ত্রীও অসুস্থ। মেয়েদের ভবিষৎ নিয়ে চিন্তা। এর ওপর খাবারসহ সব পণ্যের অতিরিক্ত দাম। সারাদিনের আয় দিয়ে খাবারের যোগানই মেলেনা। তিনি বললেন, ঈদের পর আর মাংস খাওয়া হয়নি। মাছও কেনা সম্ভব হয়নি।


গাইবান্ধার রিক্সাচালক মুজিবরের মন্তব্য, কোন রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় তা নিয়ে ভাবিনা। উদ্বিগ্ন থাকি নিত্যপণ্যের চড়াদামে। সুন্দর সুন্দর বুলি আর আইনে সুখ পাইনা। পেট পুরে খেতে পারলেই শান্তি অনুভব করি।

মোহাম্মদপুর মহিলা কলেজের শিক্ষক আব্দুল মজিদ, ইউনাইটেড হসপিটালে কর্মরত মারুফুল হক, শাহবাগ অন্তর রে¯েঁ-ারার জাহিদ হোসেনসহ বাজারের ক্রেতারা বলেন, পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের মানুষ চরম দূর্ভোগে। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত দামে অধিকাংশ মানুষেরই নাভিঃশ্বাস উঠেছে। গত ২/৩ মাসে নিত্যপণ্যের চাহিদা কমেছে ৩ ভাগের ১ ভাগ।

ডিএমপিতে কর্মরত এক উর্দ্ধতন কর্মকর্তা জানান, নিত্যপণ্যের চড়ামূল্যের প্রভাব সর্বত্রই পড়েছে। গত কয়েক মাসে রাজধানীসহ সারাদেশে খুন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ অস্বাভাবিকহারে বেড়েছে।

এনিয়ে উদ্বিগ্ন রয়েছে পুলিশ প্রশাসনও।
সম্পাদনা: শামছুদ্দীন আহমেদ
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×