ব্লগ পড়া সবসময়ই এনজয় করি। মাঝে মধ্যে মন চায় দু একটা কমেন্ট করে মতামত জানাই, আমিও কিছু লিখি। তাইলে তো একটা আই ডি থাক তে হবে।
যথারীতি এই আই ডি টা খুললাম(সাড়ে তিন বছর আগে)। কিছুদিন পর স্বাভাবিক ভাবেই আই ডি পাসওয়ার্ড সব ভুলে গেলাম। ব্লগের কথা আর মনেও রইলো না পাসওয়ার্ডও উদ্ধার হইল না। দিন যায়, বয়স বাড়ে। ব্লগ লেখার ইচ্ছাটা আবার মাথাচাড়া দিয়ে উঠে। আবার আই ডি খোলা আবার ভুলে যাওয়া হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। এর মুল কারণ হল সরাসরি কমেন্ট করতে না দেয়া।
আগে নিজে লিখ, নিজেরটায় কমেন্ট কর তারপর অন্যের টায় নাক গলাইয়ো। মডুদের এই নিইয়মের কারণে আমার আসল উদ্দেশে ব্যাঘাত ঘটে। আমি তো আর সারাদিন ব্লগে পড়ে থাকি না ভাল লেখাগুলোর লিংক পেলে মাঝে মধ্যে বেড়াতে আসি মাত্র। মতামত জানাতে না পারলে দুঃখ লাগে বৈকি ! নতুন ব্লগ লেখার মত লেখক হলে এত দিনে আমি আরও অনেক কিছুই লিখতে পারতাম। আস্তে আস্তে আই ডি ফাই ডি আবার ভুলে যাই( আমি আই ডি খোলার আগে এই নিয়ম টা জানতাম না, মনে করেছিলাম "আই ডি খুলমু আর কমেন্ট দিমু, কী মজা !")।
আবার কিছুদিন পর আরেক লিংক থেকে ব্লগে আসি , পড়ি, আই ডি খুলি, কমেন্ট করতে পারি না, মনে মনে গালাগালি করি, আই ডি ভুলে যাই ।
এমনি এমনি আমার প্রায় সব মেইল অ্যাড্রেস থেকে আই ডি খোলা হয়ে গেছে। আর এক টা কথা, কী একটা অবাক কারণে আমি যখন পাসওয়ার্ড উদ্ধার করি বা লগ ইন করতে চাই তখনই ব্লগ ডাউন !
ও এত প্যাঁচাল পাইড়া লাভ নাই, আমি জিজ্ঞেশ করি আমার আজাইরা আই ডি গুলো ডিলিট করতে পারব কী না ? নতুন আই ডি খুলতে গেলেই দেখি আমার স্বাভাবিক ইউজারনেম ও নিকনেম যেগুলো হওয়া উচিত সেগুলো এভেইলেবল না। উদ্ভট কিছু দিয়া আমি আই ডি খুলতে রাজি না (যদিও এটা উদ্ভট, আরে ভাই তখন পোলাপাইন ছিলাম এত কিছু বুঝতাম না, নিক নেম বানান পর্যন্ত ভুল করছিলাম)।
আই ডি ডিলিট করার কোন পদ্ধতি থাকলে জানতে চাই
কে জানে এই লেখা কে পড়বো, মানুষের কি শখ লাগছে আমার লেখা খুইজা বের কইরা পড়বো, এটা তো ফেসবুক না যে আপডেট দিলাম আমার বন্ধুরা লাইক দিয়া বসলো। যাই হোক কারো চোখে যদি এই লেখা পড়ে তাহলে আমাকে একটু উপকার করবেন প্লিজ ।
এই লেখাটি আমি আমআর অতি সাম্প্রতিক আরেক টি আই ডি দ্বারা প্রকাশ করব, মাঝখানের গুলা বাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



