somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ক্যারীবিয়ান ক্রিকেটের শুভাকাংখী

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্যার ফ্র্যাংক ওরেলের অনেক বড় ভক্ত আমি । উনাকে যতটা শ্রদ্ধা-সম্মান করি, তাঁর কিছুটা কম-বেশী শ্রদ্ধা করি কেবলমাত্র আর একজন প্লেয়ারকে । আমাদের ক্যাপ্টেন কিং মাশরাফিকে । এদের ক্রিকেট-দর্শনটা এতটাই মুগ্ধকর-মনোহর যে, এনারা সর্বোচ্চ সম্মান আর সুমহান শ্রদ্ধা শুধু দাবী-ই করেন না, ব্যক্তিত্ব বলে আদায়ও করে নেন ।


স্যার ওরেলের জন্যেই সম্ভবত ক্যারীবিয়ান ক্রিকেটের অন্যতম শুভাকাংখী হয়েছি । ক্যারীবিয়ান ক্রিকেটের দূর্দশায় ব্যথিত হই, ক্যারীবিয়ান ক্রিকেটের সুখে আপ্লুত হই । একইভাবে ড্যারেন স্যামির ভক্তও হয়েছি, তাঁর কোন ক্রিকেটীয় গুণাবলীর কারণে নয় । বরং কোন এক সাক্ষাতকারে “আমি ফ্র্যাংক ওরেলের উত্তরসূরী” বলা কথাটা-ই তাঁর প্রতি আকৃষ্ট করতে বেশী সাহায্য করেছে ।

এ বছরই বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে উড়েছে ক্যারীবিয়ানদের বিজয়-পতাকা । উড়িয়েছেন হেটমায়েরের মতো প্যাশনেট ক্যারীবিয়ানরা ।


উইমেন্স বিশ্বকাপ ফাইনালেও উঠে গেছেন ওয়েষ্ট ইন্ডিজের মেয়েরা । তাদের সেই আনন্দকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়ে শতকোটি মানুষকে শোক-সাগরে ভাসিয়ে স্যামিরাও উঠে গেছেন ফাইনালে ।


ইডেনে একই দিনে অনুষ্ঠেয় দুটি ফাইনালে ক্যারীবিয়ানদের ঠেকাতে আছেন দুই চিরপ্রতিদ্বন্ধী অস্ট্রলিয়া ও ইংল্যান্ড । ক্যারীবিয়ান মেয়েদের জন্য আছেন ল্যানিংয়ের অস্ট্রলিয়া নারী ক্রিকেট দল । আর অন্য দিকে স্যামিদের জন্য আছেন তাদের আজন্ম প্রতিদ্বন্ধী শ্বেতাঙ্গ-ইংরেজ । যার নেতৃত্বে আছেন একজন আইরিশ, ইয়ন মরগান ।

আমি ক্যারীবিয়ান ক্রিকেটের ভয়ংকর শুভাকাংখী । খুব করে চাই, উপমহাদেশ থেকে দুটি ট্রফি-ই যাক সূদুর ক্যারীবিয়ান দ্বীপপুঞ্জে । স্যার ওরেলের উত্তরসূরীদের গায়েই লাগুক বিশ্বসেরার তকমা । ক্যারীবিয়ান ক্রিকেট কিছুটা হলেও ফিরে পাক, তাদের হারানো গৌরব । স্বর্ণালী অতীতের কিছুটা আঁচ কিছুদিনের জন্য হলেও এই প্রজন্ম উপভোগের সুযোগ পাক । প্রথমবারের মতো দুবার টি-টুয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ছুঁয়ে যাক গেইলদের । ট্রফিটায় দু’বার পরশ বুলানো ‘প্রথম’ ক্যাপ্টেন হিসেবে অমরত্ব অর্জন করুন, ড্যারেন স্যামি । লয়েডের উত্তরসূরী-ই এটা সবচেয়ে বেশী ডিজার্ভ করেন ।


গেইল-গ্যাংনাম অন্য কোনভাবে উদ্ভাসিত হোক আবার । ইডেনের রবিবারের রাতটা হোক রাসেল-সিমন্সদের । তার আগে ল্যানিংদের চতুর্থ বিশ্বকাপ জয়কে ধূলিস্যাৎ করে দিয়ে ইডেনের বিকাল-সন্ধ্যাটাও হোক, ক্যারীবিয়ান নারী ক্রিকেট দলের ।
জিতুক ক্যারীবিয়ান ক্রিকেট । জিতুক স্যামিরা । জিতুক স্যার ওরেলের উত্তরসূরীরা ।

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×