somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম টেস্ট জয়ের যুগপূর্তি

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি বিজয়ের মহাকাব্য লেখা হবে বলে বিনিদ্র রজনী কেটেছে অফুরান উৎসাহ ও ধৈর্য্য নিয়ে। শীতের সকাল পেরিয়ে মধ্যহ্নের গনগনে সূর্যের আঁচও উপেক্ষিত থেকেছে অপেক্ষার প্রহর গোণায়। মাহেন্দ্রক্ষণের শুভাগমণ কল্পনায় চিত্তে কত পুলক, রোমাঞ্চ আর আবেগের উচ্ছ্বল শিহরণ!

সেজো মামা তখন সদ্য ক্রিকেট বুঝতে শিখেছেন। আমার সাথে সাথে থাকেন। জুমার নামায আদায়ের উদ্দেশ্য বের হয়েছিলেন, জামাতের কাঁটায় কাঁটায়। নিয়মিত যে মসজিদে নামায আদায় করতাম, সে মসজিদ ছেড়ে গিয়েছিলেন অন্য মসজিদে। বলেছিলেন, 'বুঝলি, এখানে তাড়াতাড়ি নামায শেষ হয়ে যায়। তারপর তাড়াতাড়ি গিয়ে খেলা দেখতে পারবো।'
দেখেছিলাম সে খেলা। দেখেছিলাম সে বিজয়। মুলতান-সেন্ট লুসিয়া ছাড়িয়ে আক্ষেপের গল্প থেকে স্বপ্নপূরণের মহা উদ্যান হয়ে আমাদের কাছে ধরা দিয়েছিল, পূণ্যভূমি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম।

মহাকালের অন্দরে ২০০৫ সালটা তখন সবে প্রবেশ করেছে। সেই বর্ষের দশম দিবসের ঠিক মধ্যহ্নের কোন এক শুভক্ষণে, মহোল্লাসে ভেসে যাওয়ার উপলক্ষ জুটে গিয়েছিল আমাদের। তাও আবার সনাতন ক্রিকেটের অভিজাত আঙিনায় পা-রাখার কেবলই পঞ্চম বর্ষের মাথায়।

জিম্বাবুয়েকে ২৬৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট পেয়েছিল ঐতিহাসিক এক বিজয়। হোক না সে জিম্বাবুয়ে ছিল দূর্বল, ভঙ্গুর, ক্ষয়িষ্ণু। তাতে কি! বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট জয়ের মান-মর্যাদয়, শান-শওকতে, দাপট-প্রতাপে একটুও কলঙ্কের প্রলাপ যে লাগেনি।

প্রথম সবকিছুই অন্যরকম, ভিন্ন এক অনুভূতি। আমাদের প্রথম টেস্ট জয়ও তাই আমাদের কাছে ভিন্নতর এক অনুভূতি। কোন কিছুর সাথে তুলনীয় নয়। কোন কিছুতে তা রঙ হারানোর নয়, বিবর্ণ হওয়ারও নয়।
সময় কেমন তরতরিয়ে এগিয়ে চলে, না? দেখতে দেখতেই কেমন বারোটি বছর কেটে গেল। একযুগ! বাশার-রফিক-এনামুলরা গেলেন। তাদের জায়গায় এলেন নতুনেরা। আসবেনই তো। জয়ও প্রথম পেরিয়ে আটটি এসেছে যে!

একযুগে আটটি জয়? বড্ড বেমানান। বড় সংকীর্ণ।
থাক, এই যুগপূর্তির দিনে নিরানন্দের ওই পরিসংখ্যানের দিকে আর না যাই। বরং সেদিনের মহা আনন্দের মহা উচ্ছ্বাসের স্মৃতিচারণাই না-হয় হোক, এদিন।
কি বলেন?
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×