দেশের সাম্প্রতিক সময়ের চলমান নৈরাজ্যকর পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক । স্বাধীনতার ৪২ বৎসর পরেও কেউ ধর্ম বেঁচে খাচ্ছে , কেউ চেতনা বেঁচে বাচতে চাইছে ।। এইদেশে রাজনীতির জন্যে প্রতিদিন কাউকে না কাউকে জীবন দিতে হয় । রাজনীতির নোংরা থাবা হতে বিশ্ববিদ্যালয়ের মত পবিত্র জায়গাও নিরাপদ নয় । অত্যন্ত দুঃখ হয় যখন দেখি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হাতে একজন নিরীহ মানুষের মৃত্যু ।দেশের ইতিহাসে সব চেয়ে আলোচিত হত্যাকাণ্ড হল বিশ্বজিত হত্যা । আজ এই হত্যাকাণ্ডের রায় দেওয়া হয়েছে, এতে আটজনকে মৃত্যুদণ্ড এবং তের জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে , অথচ কোথাও একবারের জন্যেও আলোচিত হল না কেনও বা কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটল । অপরাধের মূল কুশীলবরা যতদিন আলোচনার বাহিরে থাকবে ততদিন এই ধরনের জঘন্য অপরাদ ঘটবেই । একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কেন ফাঁসির আসামী হতে হয় ? তাদের হাতে কে বা কারা নেশা এবং অস্ত্র তোলে দিচ্ছে ? এই ব্যাপারগুলো নিয়ে যতদিন সচেতনতা গড়ে উঠবেনা ততদিন ছাত্র রাজনীতির নামে অপরাজনিতির ফাঁদে আরও অনেক মেধাবীকে বলী হতে হবে কেউ হয়ত জীবন দিয়ে আর কারও দ্বারা জীবন গিয়ে ।আমাদের রাজনীতিবিদরা তাদের নিজেদের স্বার্থে আর কত নোংরা হবে ? । উকিল , সাংবাদিক, ডাক্তার , কেউ দলবাজির উরধে নয় পুরা দেশটারে ভাগ করে ফেলা হয়েছে । একবারের জন্যে হলেও ভেবে দেখুন আগামী প্রজন্মের জন্যে আমরা কেমন দেশ রেখে যাচ্ছি ধর্মপ্রেম আর দেশপ্রেম নিয়ে বিভক্ত একটি জাতি । শুধুমাত্র ক্ষমতার জন্যে পুরা দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলার কোন অধিকার রাজনীতিবিদদের নেই ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কেন ফাঁসির আসামী হতে হয় ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।