গণতন্ত্র ফর দ্য পিপল
বাই দ্য পিপল
অব দ্য পিপল এন্ড
খাই দ্য পিপল আর
গণতন্ত্র মানেই ভোট
মানুষের চেয়ে ভোটের মূল্য বেশি
ভোটের চেয়ে মানুষ বেশি
মানুষের চেয়ে বেশি লাঠির জোর
চলমান নির্বাচনী লড়াই
লড়াই আছে যার আছে শক্তি বড়াই
বড়াইতো মালের বড়াই মাল
গণতন্ত্র মানে নিজেকে বেঁচে দেয়া
মানুষ মাত্রই বিক্রি হয়
মানুষ মূল্যমাল
মানুষ মানেই মাল
ভোটে প্রার্থীরা কত হাসিখুশি
যার মিছিল বড় তার ভোট বেশি
যার দল বড় তার গাল বড়
গণতন্ত্র চাল বেশি যার লোকবল
গণতন্ত্র দেখায় দৃশ্যত সবল
গণতন্ত্র মানেই কি জয় নিশ্চয়
জয় পেলেইতো ভালো হয়
পরাজয়ে জ্বালো আগুন জ্বালো
এই আগুন নিয়ে খেলা
দেশে রাজনীতি মেলা
গণতন্ত্র যার সামর্থ তার
জোর তার মুল্লুক যার
গণতন্ত্র হয় দখল বেদখল
গণতন্ত্র আমার মায়ের আঁচল
যার লাঠি বেশি রাজ্য বিরাট আকার
দূর্বলের উপর খায় সবলে আছাড়
দিব্য দূর্বলেরে নাড়ায় যে সবল
সেইতো অচল পাথর প্রকৃত দূর্বল
গণতন্ত্র রাজনীতি নেতানীতি রাতারাতি
নেতা কেনে শক্তি সবলের বল
নেতা বেচে দূর্বল চোখ নোনাজল
রাজনীতিক সমাচার
যার কর্মী বেশি তার পদোন্নতি
পদ পাওয়া কি খেলাফতি
যার আশেকান ভক্তবৃন্দ বেশি
তার যশখ্যাতি কত রাশি রাশি
গণতন্ত্র মিলেমিশে ভাগেযোগে খাই
এমন নি:স্বার্থ রাজনীতি কি
দেখার সাধ্য নাই........ এমএবি খেয়াল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

