somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাধবীকে চিঠি

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮.০৯.২০১৩,
রাত ১ টা ১৭
মাধবী,
মধ্য রাতে বিবাহিত বান্ধবীকে মেসেজ দেওয়াটা মানানসই না বলেই চিঠি লিখতে বসলাম তোমাকে যে চিঠিটি তুমি কখনো পাবে কিনা সেটা আমার এখন জানা নেই।এতটা সময় ধরে আমি চিঠি ই লিখেছি তবে তা অন্য কাউকে। এখন তোমাকে লিখছি।লিখালিখি ছেড়েই দিয়েছি বলতে পার আর তাই হয়ত প্রিয় মানুষদেরকে আবার অনেকদিন পর লিখে নিজের লেখালেখির অভ্যাসটাকে ঝালিয়ে নিচ্ছি সম্ভবত।.
ভাল আছ নিশ্চয়ই,ভাল থাকা উচিত।তুমি খারাপ থাকতে পার না এটা আমার বিশ্বাস এবং এই বিশ্বাসের পিছনে পুরোটা ক্রেডিট তোমারই।সময় কিভাবে কাটছে তোমার?সংসার কেমন চলছে?এই চিঠিটি ফেইসবুকে প্রকাশ করতে মন চাইছে, মন চাইছে চিঠিটা তোমাকে পড়াতে,সেটা হবে কিনা আমি জানি না।
সুমনের গান শুনছি,এতটা সময় জেমসের গান শুনছিলাম।বহুদিন পর একটানা আজা আবার গান শুনছি বলতে পার, যাই হোক যেহেতু এখনো বিয়ের বাদ্য বাজেনি একলা মধ্য রাতে গান শুনেই সময় কাটাই।আজ রাতে দেরীতে ঘুমাব বলেই ঠিক করেছি।দেরীতে ঘুমানোর উদ্দেশ্য ছিল লিখালিখি করা,সেটা অল্প বিস্তর হচ্ছে তবে পাশাপাশি হয়ত মনের গোপন কোণে অন্য কোন মনোবাসনা ছিল যেটা এখন পর্যন্ত পূরণ হয়নি।
কবিতা লিখা হয় না,সেটা নিয়ে হতাশা আছে।মাঝে এক বন্ধু কিছু টপিক দিয়েছিল,সেগুলো নিয়েও নাড়াচাড়া করা হয়নি।আসলে ঐ যে চিঠির শুরুতে বলেছিলাম লিখালিখির অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে।ওটাকে আবার পুনরাজ্জীবিত করতে হবে।
তোমার সাথে মাঝেমাঝেই দেখা করতে মন চায় কিন্তু নানা কারণে সেটা আর হয়ে উঠে না।তুমিও হয়ত এখন আর সময় পাও না।সংসার নিয়ে কি ভীষণ ব্যস্ত কি তুমি?শিক্ষকতা জীবন কেমন কাটছে? ১ বছর ৬ মাস তো হয়েই গেল চাকরী জীবনের তাই না ? তোমার আইন বিষয়ক পড়াশুনা কেমন চলছে?
জেমসের “তারায় তারায়” শুনছি।মানুষ স্বপ্ন দেখে,সে আশা করে।আশা নিভে গেলে সে বাঁচে না কিন্তু কেউ কেউ হয়ত বেঁচে যায়।তোমাকে এই কথাটা লিখতে যেয়ে নিজের লিখা পুরনো একটা কবিতার দুটো চরণের কথা মনে পড়ে গেল। যাই হোক সবকিছুই সময়ের কাছে ধরা, সময় ই তাই নতুন করে স্বপ্ন দেখাবে।
বানান ভুল করে লিখা চিঠি পড়তে কষ্ট হয় তবে এই কষ্টের কাছে সবকিছুই ম্লান হয়ে যায় যদি চিঠিটি যে পাঠিয়েছে সেই মানুষটির ভালবাসা চিঠিতে মিশে থাকে।কি সব লিখছি বুঝতে পারছি না তবে লিখতে ভাল লাগছে বলেই লিখছি। লেখার কোয়ালিটি কেমন হচ্ছে সেটা নিয়ে কোনভাবে ভাবছি না।
তুমি বলেছিলে আমার গল্প লিখবার হাত ততটা ভাল নয় যতটা ভাল কবিতা লিখায়।এটা তুমি ঠিকই বলেছিলে কিন্তু আজকাল গল্প লিখতে ইচ্ছে করে। যদি কোন কাহিনী পেতাম তবে হয়ত লিখতাম।নিজে নিজে কেন যেন কাহিনী তৈরি করতে পারি না।উপন্যাস লিখবার স্বপ্ন ছিল, সেটা এখনো স্বপ্ন রয়েই আছে। আত্মজীবনী লিখবারও ইচ্ছা ছিল। জানি না লিখা হবে নাকি কখনো।সামনের বইমেলায় কবিতার বই বের করতে চেয়েছিলাম। অর্থের সংস্থান হলে বিষয়টা ভেবে দেখব।
আজ চিঠি শেষ করি, তুমি কি কখনো চিঠি লিখবে আমায় ?
মাধব


১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×