রিজু তোকে নিয়ে ভাবে এ মন আজ আমাদের
কেন চলে গেলি কিছু না বলে বলবি কি তুই
কত কথা কত স্মৃতি কত ভালোবাসা
সবটাই অতীত আজ মিছে সব আশা।
তোর কথা মনে পরে ভুলব না কখনো তোরে
তোকে দেখব না আর কখনো ভেবে কেঁদে উঠে মন
ভাই তুই বন্ধু তুই, তুই অতি প্রিয়জন
তুই ছিলি তুই আছিস ভাঙবে না আমাদের মিলন।
যে পথে হাঁটলি তুই আমরাও আসছি তোর পথ ধরে
দেখা হবে সেদিন বন্ধু বুকে জরাব তোরে
দোয়া করি ভালো থাক পৌঁছে যা জান্নাতের দ্বারে
এটাই আমাদের চাওয়া খোদা তোমার দরবারে।
রাত ১১টা ৩২
০৩।০৮।২০১৪
© ফয়সাল বিন হাফিজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



