somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হটমেইল: এক আইডিয়া হতে ৪০০ মিলিয়ন ডলার

০৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
সাধারণ এক ছেলে



গল্পের শুরু লসঞ্জেলস এয়ারপোর্টে।সবির ভাটিয়ার বয়স তখন ১৯।ক্যালিফোর্নিয়া ইন্সিটিটিউট অব টেকনলোজিতে পড়তে এসেছে সে।পকেটে ৪০০ ডলার। বিশ্ববিদ্যালয় থেকে ডিরেকশান দিয়েছে শাটল নিয়ে ক্যাম্পাসে আসতে। শাটল কি তাও সে জানে না। যুক্তরাষ্ট্রের একজন মানুষকেও সে চেনে না। কেউ জানত না এই ছেলে একদিন ইমেইলের ধারণাকে পালটে দেবে।

হ্যাঁ। এই সাবির ভাটিয়া হট মেইলের প্রতিষ্ঠাতা।কোম্পানী খোলার দুই বছরের মধ্যে মাইক্রোসফট হট মেইলকে ৪০০ মিলিয়ন ডলার মূল্যের শেয়ারের বদলে কিনে নেয়।কিভাবে সাবির ভাটিয়া এক সাধারণ ছেলে হতে পরিণত হল এক সফল উদ্যোক্তায়?




(২)
“তুমিও পারবে”


সাবির ভাবত কোম্পানীর প্রতিষ্ঠাতারা অতিমানব।এ ধারণা ভেঙ্গেছে এ্যাপেলের স্টিভ অজনিয়াক বা সান মাইক্রোসিস্টেমের স্টিভ ম্যাকনিয়ালির মতন উদ্যোক্তাদের বক্তৃতা শুনে।সাবিরের কাছে মনে হয়েছে তারা স্মার্ট তবে অতিমানব নন।তাদের কথা ছিল একটাই তুমিও পারবে।




(৩)
সিলিকন ভ্যালির কক্টেল পার্টি


পড়াশোনা শেষ হল। সাবির ভারতে আর ফিরলেন না। চাকরি নিলেন এ্যাপেলে।হার্ডওয়ার ইজ্ঞিনিয়ার হিসেবে।চাকরি চলতে লাগল।প্রতিদিন অফিস শেষে কক্টেল পার্টি তে যেতেন।সেখানে আসত ইন্ডিয়ান উদ্যোক্তারা।সিলিকন ভ্যালির এই পার্টিতে অনেকেই আসতেন যারা কোন একটা আইডিয়া থেকে কোম্পানী বানিয়ে মিলিয়ন ডলারে বিক্রী করেছেন। সাবিরও স্বপ্ন দেখতে আরম্ভ করলেন।




(৪)
বন্ধু স্মিথ দিলেন আইডিয়া





সাবিরের বন্ধু ছিল জ্যাক স্মিথ।সাবির স্মিথকে বলত “Jack, What are we doing here, wasting our lives?” “আমরা এখানে কি করছিটা কি? জীবন নষ্ট করছি”। স্মিথের স্ত্রী ছিল- দুই সন্তানও ছিল। তাই তাঁর মত পেতে দেরি হল। একদিন সাবির স্মিথকে বলল “ এত সুযোগ থাকা স্বত্বেও যদি আমরা না পারি তবে আমরা পুরাপুরিই ব্যর্থ”।“Jack, given this enormous opportunities here , if we can’t make it, then we are complete failures” এবার স্মিথ রাজী হল। শুরু হল আইডিয়া খোঁজা।

তারা একে অপরকে মেইল করতে চাইতেন। কিন্তু বসের ভয়ে পারতেন না।যদি বস সব ইমেইল জড়ো করে অফিসে ব্যক্তিগত কাজের অভিযোগ আনে!একদিন স্মিথ গাড়ি চালাচ্ছিল। হঠাৎ মাথায় আইডিয়াটি এল। স্মিথ সঙ্গে সঙ্গে ফোন করল সাবিরকে।সাবির শুধু একটি বাক্য শুনেই বলল ফোন রাখ। বাসায় গিয়ে সিকিউর লাইন থেকে ফোন কর।
১৫ মিনিটের মধ্যে ফোন এল।ওই রাতে সাবিরের আর ঘুম এল না। সারা রাত বসে বসে বিজনেস প্লান লিখল সাবির।পরদিন সকালে সাবির যখন অফিসে গেল রাত জাগার কারণে তাকে এত ক্লান্ত দেখাচ্ছিল যে বস বলল “তোমাক পার্টি বাদ দিতে হবে সবির”। মুখ খুললে যদি আইডিয়ার কথা বলে ফেলে এই ভয়ে সাবীর কথা না বলে শুধু মাথা নাড়ল।





(৫)
স্বপ্ন ও সন্দেহ

হটমেইল শুরু করার জন্য সাবিরের দরকার ৩০০,০০০ ডলার।বিজনেস প্লান নিয়ে সাবির ঘুরতে লাগল ভেনচার ক্যাপিটালিস্টদের কাছে।অবশেষে সবচেয়ে ভাল রেট পাওয়া গেল ১৫ শতাংশ শেয়ার।
সাবির আর স্মিথ চাক্রি ছাড়লেন। ছোট্ট অফিস নিলেন। ১৫ জন লোক পেলেন সাবির যারা বিনা বেতনে কাজ করবেন। বিনিময়ে পরবর্তীতে তারা শেয়ার কিনতে পারবেন একটা নির্দিষ্ট দামে।
একপর্যায়ে আরো অর্থের প্রয়োজন পড়ল। সাবির ব্যাংক হতে ১০০,০০০ ডলার নিলেন।




(৬)
উড়ন্ত সূচনা



আমেরিকার স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করল হটমেইল।প্রথম ঘন্টায় ১০০ জন, দ্বিতীয় ঘণ্টায় ২০০ জন, তৃতীয় ঘণ্টায় ২৫০ জন সাবস্ক্রাইব করল।প্রথমে যারা খুঁজে পেয়েছিল তারা তাদের বন্ধুদের মেইল করে।এতে বন্ধুরাও জানতে পারে এই মেইলের কথা। তারাও সাইন আপ করে।যারা সাইন আপ করেছিল তাদের ৮০ শতাংশই বলেছে তারা হটমেইলের কথা জেনেছে কোন বন্ধুর কাছ থেকে।





(৭)
কাকে কে- করবে পে?




হটমেইল ইনবক্সে নিউজ এবং অন্য ইন্টারনেট কন্টেন্ট দিতে লাগল।এবার নিউজ প্রোভাইডাররা টাকা চেয়ে বসল। হট মেইল বলল আমরা তোমাদের কন্টেন্ট চালাচ্ছি। তোমারা আমাদের পে করবে। অবশেষে হটমেইলের জয় হল।
হটমেইল এত দ্রুত বাড়তে লাগল যে কনটেন্ট প্রোভাইডাররা ক্রমবর্ধমান ট্রাফিকের সাথে কুলিয়ে উঠতে পারছিল না।





(৮)
দৃশ্যপটে মাইক্রোসফটের আগমন

দুই বছর পর মাইক্রোসফট হটমেইল কিনতে চাইল। তারা যে অফারটা করেছিল তাতে সবকিছু বাদ দিয়ে সাবিরের পকেটে ১০ মিলিয়নের মত থাকত।সাবির রাজী হল না। বার বার মাইক্রোসফট আস্তে লাগল এবং দাম বাড়াতে লাগল।





(৯)
বিল গেটসের মুখোমুখি সাবির ভাটিয়া




এরপর মাইক্রোসফটের কর্মকর্তারা সাবিরকে অনুরোধ করল বিল গেটসের সাথে দেখা করার জন্য। বিল গেটসের সাথে সাবির দেখা করল। বিল গেটস তাকে ওই প্রশ্নগুলোই করল যেগুলি অন্য ইনভেস্টররা তাকে করত। সাবিরের মনে হল ইনিও সুপারম্যান নন। তার আত্নবিশ্বাস বেড়ে গেল।



(১০)
“এই দাম ছুঁতে পারলে তোমার প্রতিমা গড়ে দেব”

বিল গেটসের কাছ থেকে এসে সাবির জানতে চাইল তার ইনভেস্টর কি দাম আশা করেন। সে বলল ২০০ মিলিয়ন। সাবির খানিকটা মজা করে বলল আমি এক বিলিয়ন চাই।ইনভেস্টর বলল তুমি যদি ২০০ মিলিয়নও ছুঁতে পার তোমার প্রতিমা গড়ে রাখব।




(১১)
Are u crazy?



সাবির আবার মাইক্রোসফটে গেল।দাম চাইল আধা বিলিয়ন।উত্তর ছিল Are u crazy? কিন্তু মাইক্রোসফট দাম বাড়াতে লাগল। ২০০ মিলিয়ন। ২৫০ মিলিয়ন। ৩০০ মিলিয়ন।

শেষ পর্যন্ত একদিন সবাই শুনল ৪০০ মিলিয়ন মূল্যের শেয়ারের দামে হটমেইল বিক্রি হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৪৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×