somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শবে বরাতঃ 'আহকামে জ়িন্দেগী' থেকে নেওয়া কিছু অংশ

০৫ ই জুলাই, ২০১২ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শবে বরাত-এর আমলসমূহঃ
'বরাত' শব্দের অর্থ মুক্তি এবং 'শব'-এর অর্থ রাত।অতএব 'শবে বরাত' এর অর্থ মুক্তির রাত। এই রাতে আল্লাহ তা'আলা অভাব অনটন, রোগ-শোক ও বিপদ-আপদ থেকে মুক্তি চাওয়ার জন্যে মানুষকে আহ্বান জানান।এবং তাঁর নিকট চাইলে তিনি এসব থেকে মুক্তি দিয়ে থাকেন।তাই এ রাতকে শবেবরাত বা মুক্তির রাত বলা হয়।শাবান মাসের ১৫ই রাত অর্থাৎ ১৪ই শাবান দিবাগত রাতই হল শবে বরাত।হাদীস শরিফের আলোকে এবং ফেকাহর কিতাবে বর্ণিত তথ্য অনুযায়ী শবে বরাত উপলক্ষে ৬ টি আমলের কথা প্রমাণিত হয়ঃ

১। ১৪ই সাবান দিবাগত রাতে জাগরণ করে নফল ইবাদত-বন্দেগী, জিকির-আযকার ও তিলাওয়াতে লিপ্ত থাকা। এই রাতে যে কোন নফল নামাজ পড়ুন, যে কোন সূরা দিয়ে পড়তে পারেন- কোন নির্দিষ্ট সূরা দিয়ে পড়া জরুরী নয়। যত রাকাত ইচ্ছা পড়তে পারেন।আরো মনে রাখবেন নফল নামাজ ঘরে পড়াই উত্তম।একান্ত যদি ঘরে নামায পড়ার পরিবেশ না থাকে তাহলে মসজিদে পড়তে পারেন।বর্তমানে শবে বরাত ও শবে ক্বদর উপলক্ষে ইবাদত করার জন্যে মসজিদে ভীড় করা একটি রছম হয়ে গিয়েছে-এর ভিত্তিতে কোন কোন মুফতি শবে বরাত ও শবে ক্বদরে ইবাদত করার জন্যে মসজিদে একত্রিত হওয়াকে মাকরূহ ও বিদআত বলে ফতওয়া দিয়েছেন। তাই যত সম্ভব ঘরেই ইবাদত করা উত্তম হবে।

২।এই রাতে বেশী বেশী দোয়া করা।কেননা আল্লাহ তা'য়ালা সূর্যাস্তের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত দুনিয়ার আসমানে এসে মানুষকে ক্ষমা চাওয়ার জন্যে, রিযিক পাওয়ার জন্যে, রোগ-শোক,বিপদ-আপদ থেকে মুক্তি ও বিভিন্ন মাকছূদ চাওয়ার জন্য আহ্বান করতে থাকেন, তদুপরি আরেক হাদীসের বর্ণনা অনুযায়ী এই রাতে মানুষের সারা বছরের হায়াত মওত ও রিযিক দৌলত ইত্যাদি লেখা হয়ে থাকে।অতএব এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা চাই।

৩।হাদীস শরিফে আছে, এই রাতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে ছিলেন এবং মৃত মুসলমানদের জন্যে মাগফিরাতের দোয়া করেছিলেন।তাই এই রাতে কবর যিয়ারতে যাওয়া যায়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে একাকী গিয়েছিলেন- কাঊকে সাথে নিয়ে আড়ম্বর সহকারে যাননি।তাই এই রাতে দলবল নিয়ে সমারোহ না করে আড়ম্বরের সাথে না করে নীরবে কবর যিয়ারতেও যাওয়া যায়।

৪।নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মুসলমানদের জন্যে মাগফিরাতের দোয়া করেছিলেন। এটা ঈসালে সওয়াবের অন্তর্ভূক্ত।তাই এই রাতে মৃতদের জন্যে দোয়া করা ছাড়াও অন্যান্য পদ্ধতিতেও ঈসালে সওয়াব করার অবকাশ রয়েছে। যেমন কিছু দান-খয়রাত করে বা কিছু নফল ইবাদত-বন্দেগী করে তার ছওয়াব মৃতদেরকে বখশে দেয়া। এরূপ করাও উত্তম হবে।

৫। পরের দিন অর্থাৎ, পনেরই সাবান নফল রোযা রাখা উত্তম।

৬।শবে-বরাতে (১৪ই শাবান দিবাগত রাতে) গোসল করাও মুস্তাহাব।

উপরোল্লেখিত ৬ টি বিষয় ব্যতীত শবে বরাত উপলক্ষে আর বিশেষ কোন আমল কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।


আহকামে যিন্দেগী
লেখকঃ মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন
প্রকাশনাঃ মাকতাবাতুল আবরার
ইসলামী টাওয়ার
১১/১ বাংলাবাজার, ঢাকা- ১১০০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×