somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আমার গাড়ী বাচাইছি।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জুন ২০১৭ এর কোনো একদিন।
রাঙ্গামাটির স্মরণকালের ভয়াবহ ভূমিধ্বসের কিছুদিন পরের কথা।

খাবার বিতরন চলছে, রাঙ্গামাটির উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্রে।
পাশেই কয়েকটা প্লাস্টিকের চেয়ার রাখা। সেই চেয়ারগুলোতে শুয়ে এক শিশু একমনে ছোট্ট একটা প্লাস্টিকের খেলনা গাড়ী চালাতে ব্যস্ত। যে কেউ খেয়াল করলেই উপলব্ধি করতে মোটেও দেরী হবে না যে, আশে পাশের মানুষ বা খাবারের আয়োজনের দিকে তার মোটেও নজর নেই। তার সমস্ত মনোযোগ জুড়ে রয়েছে ছোট্ট এক প্লাস্টিকের খেলনা গাড়ী।

শিশুটির একাগ্রতা নজরে পড়ে আশ্রয়কেন্দ্রের এক ভলান্টিয়ার্স, শাফিনের।
ইউল্যাবে পড়াশোনার সুবাদে ঢাকায় থাকলেও শাফিনের বাড়ী রাঙামাটিতে। আত্নীয়-স্বজন, শৈশবের লেখাপড়া, বন্ধু-বান্ধব সব কিছু রাঙ্গামাটি কেন্দ্রিক। তাই রোজার বন্ধে সে রাঙামাটিতে নিজের পরিবার আর বন্ধুবান্ধবের সাথেই দিন কাটাতে এসেছিল। পরে ভুমিধ্বসের ভয়াবহতায়, তার মতো আরো অনেকের সাথেই যোগ দিয়েছে ভলান্টিয়ার্স হিসেবে, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।

আরো কিছুক্ষণ দেখার পরে, ধীর পায়ে শাফিন তার কাছে এগিয়ে যায়।
নিঃশব্দে পাশে বসে পড়ে।
মনোযোগ দিয়ে খেলায় ব্যস্ত থাকলেও শিশুটি কিছুক্ষণের মধ্যেই শাফিনের উপস্থিতি টের পেয়ে যায়। কিন্তু কোন ভাবান্তর নেই। আগের মতোই প্লাস্টিকের চেয়ারে উপুড় হয়ে শুয়ে গাড়ী চালাতে থাকে।

একটু সময় নিয়ে শাফিন তার সাথে আলাপচারিতা শুরু করলো।
নাম, বাবার নাম, বাড়ী কোথায় ইত্যাদি ইত্যাদি।
এক পর্যায়ে জানতে চাইল,
- “এই গাড়িটা কার ?”
- “এইটা আমার গাড়ী।” শিশুটি উত্তর দেয়, প্রশ্নকর্তার দিকে না ফিরেই।
- “তুমি এখানে কেন, তোমাদের বাড়িঘরের কি হইছে?”
- “আমার ঘর ভাইঙ্গা গেছে। স-অব কিছু নষ্ট হইয়া গেছে, আমার ঘরের। কিন্তু আমি আমার গাড়ী বাচাইছি।” যেন শিশুটি কোন এক দৈব বলে জানতো - অনাগত প্রশ্ন কি হতে পারে। আর তাই, প্রশ্ন করার আগেই জানিয়ে দেয় কিভাবে সে তার প্রিয় গাড়িটাকে বাঁচাতে সক্ষম হয়েছে।

পুরো আলাপচারিতায় শিশুটি একবারের জন্যেও শাফিনের দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করে না। মাথা নিচু করে, নিবিষ্ট মনে গাড়ী চালাতে চালাতেই প্রশ্নের উত্তর দিয়ে যায়। তারপরে আবার ব্যস্ত হয়ে পড়ে তার গাড়ীকে নিয়ে। যে গাড়ীটিই তার কাছে এখন সবকিছু। যার সাথে জড়িয়ে আছে ফেলে আসা ঘরবাড়ী কিংবা শৈশবের মধুর স্মৃতি। কে জানে, এমনকি পরিবারের প্রিয় কোনো সদস্যও।
কথা বাড়ানোর মতো আর কিছু খুঁজে পায় না, শাফিন।

মন ভারী হয়ে উঠে। দৃষ্টি সরিয়ে নেয় দূর পাহাড়ের অস্পষ্ট সবুজের দিকে।
হাতের কাছেই লাইনে দাঁড়ানো নারীপুরুষ কিংবা খাবার বিতরণে ব্যস্ত অন্য ভলান্টিয়ার্সদের কেউ ব্যাপারটি খেয়াল করে না। খেয়াল করার উপায়ও নেই তাদের। কিভাবেই বা তাঁরা জানবে যে, এই মাত্র এক শিশুর কাছ থেকে মমত্বের এক অবিস্মরণীয় উদাহরণ শিখেছে এই তরুণ।

ছবিঃ শাফিন মাহামুদ চৌধুরী প্রিয়।
(সত্য ঘটনা অবলম্বনে)

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৩৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

×