somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকলের হেথা সম অধিকার-নাহি রবে ব্যবধান

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি ইত্তেফাক, ১৭ ফেব্রুয়ারি ১৯৭৩।

সাধারণ নির্বাচনের গণসংযোগ সফরের তৃতীয় পর্যায়ে বঙ্গবন্ধু ১৬.২.১৯৭৩ শুক্রবারে রাঙামাটি, ফেনী ও লক্ষিপুরে আলাদা আলাদা জনসভায় ভাষণ দান করেছিলেন। তিনি ঘোষণা করেন,

“ বাংলার মাটিতে সকলের সমান অধিকার ও সুযোগ সুবিধা থাকিবে। কারণ সকলেই দেশ-মাতৃকার সন্তান।“

১৭ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদের হূবুহূ নিচে তুলে ধরা হলো।

“রাঙ্গামাটি, ১৬ই ফেব্রুয়ারি-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ এখানে ঘোষণা করেন যে, পার্বত্য চট্টগ্রামের লোকদের আর উপ-জাতীয় হিসেবে গণ্য করা হইবে না। তাহারা দেশের অন্যান্য এলাকার লোকদের সাথে সমান ও পূর্ণ সাংবিধানিক অধিকার ভোগ করিবেন।

আজ অপরাহ্ণে এখানে কোর্ট বিল্ডিং ময়দানে স্মরণকালের বিশাল জনসভায় বক্তৃতাকালে বঙ্গবন্ধু আশ্বাস দেন যে, পার্বত্য এলাকার লোকদের নিজস্ব ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী বসবাসের পূর্ণ অধিকার রহিয়াছে। তাঁহাদের জীবন যাত্রায় কোনপ্রকার হস্তক্ষেপ বা তাহাদেরকে শোষণের প্রচেষ্টা নস্যাৎ করিয়া দেওয়া হইবে।

বঙ্গবন্ধু ঘোষণা করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথে পার্বত্য অধিবাসীদের ‘উপজাতীয়’ বলিয়া গণ্য করার ব্রিটিশ ও পাকিস্তানী শাসকদের অনুসৃত নীতির অবসান ঘটিয়াছে। তিনি পার্বত্য এলাকার অধিবাসীদের জাতীয় পুনর্গঠন কাজে পূর্ণোদ্যমে অংশগ্রহণের আহবান জানান।

যাহারা পার্বত্য এলাকার লোকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করিতেছে জাতির জনক তাহাদের হুঁশিয়ার করিয়া দিয়া বলেন, এই সব লোক নিজেদের এবং দেশের উভয়ের ক্ষতি-সাধন করিতেছে।
সভায় যোগদান কারী অগণিত আবালবৃদ্ধবনিতার তুমুল হর্ষধ্বনির মধ্যে বঙ্গবন্ধু বলেন, সকল দুঃখী মানুষ তাহার চোখে সমান। তিনি বলেন, রাঙ্গামাটি বা বান্দরবানের সকল ছেলেই তাঁহার সন্তানতুল্য। চাকুরী, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রে সব এলাকার ছেলেরা সমান সুযোগ লাভ করিবে।

পূর্বাহ্ণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেলিকপ্টার হইতে অবতরন করিলে পার্বত্য এলাকার দূর-দুরান্তর হইতে আগত হাজার হাজার লোক ‘জয় বাংলা’ ও ‘জয় মুজিব’ শ্লোগান দিয়া তাঁহাকে স্বাগত জানায়।

হেলিকপ্টার হইতে অবতরনের পর এবং জনসভায় মহান নেতাকে বিপুলভাবে মাল্যভূষিত করা হয়। -এনা/বাসস।“

ইত্তেফাকের এই রিপোর্টে আমি কোথাও পেলাম না যে, বঙ্গবন্ধু পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের বলেছেন যে, সবাইকে বাঙালি হয়ে যেতে হবে। যেহেতু এটা পুরো বক্তৃতা নয়, ধরে নিচ্ছি – উনি তেমন কিছু হয়ত বলেছিলেন।

প্রশ্ন হল, উনি শুধু ঐটুকুই বলেছিলেন?
অথবা, উনার ঐ আহবান যদি এতোই গুরুত্ব দিয়ে বলে থাকেন, তাহলে ইত্তেফাকের এই সংবাদে একবারের জন্যেও কি উল্লেখ করা যেত না?

অথচ, বঙ্গবন্ধুর ফেব্রুয়ারি ১৯৭৩ সালের ভাষণ হতে কিছু শ্রদ্ধ্বেয় লেখক শুধুমাত্র দুটি কথা খুঁজে পেয়েছেন। একটা হলো তিনি সবাইকে বাঙালি হতে বলেছিলেন। আরেকটি হল, তিনি ত্রিদিব রায়ের সমালোচনা করেছিলেন।

সব কিছু বাদ দিয়ে, শুধু ঐটুকুই উঠে এসেছে অনেকের লেখনীতে। অন্য কিছুই তাঁদের চোখে পড়েনি!

এমন মানুষ এখনো আছে, যারা শুধুমাত্র তাঁদের ব্যক্তিস্বার্থে আসল বক্তব্যের পরিবর্তে তাঁদের পছন্দের কয়েকটা শব্দ নিজস্ব ব্যাখ্যা সহকারে প্রচারে ব্যস্ত হয়ে পরে। অথচ সাধারণ মানুষ তাঁদের কথা বিশ্বাস করে, দেশের বিরুদ্ধে অস্ত্র পর্যন্ত হাতে তুলে নিতে দ্বিধা করেনি।

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৫
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

×