স্বপ্ন থাকুক স্বপ্ন হয়ে এসো আঁধার নগরে হে পথিক
সুস্বাগতম তোমায় এই আঁধার কাল পথে
আজ তোমায় উপহার এই এক সমুদ্র কষ্ট
আলিঙ্গন কর, অভিলাষ সব যাক ভেসে
ঐ দূর সুখে ঢাকা দেশে!
অনন্ত নক্ষত্রপুঞ্জের এই বর্ণিল আলোকমালা
সাঁঝবাতি হাতে প্রেয়সীর ঐ মায়াবি জ্যোস্না হাসি
গহিন অরণ্য বাসরে ঝি ঝি পোকার মাল্যদানের ঐ ক্ষণ...
কি ভাবছ বলত অসীম সুখে?
আজ স্বপ্ন আর তোমার মাঝে এই আঁধার বিথীকার চারা বুনে দিলাম
আজ থেকে স্বপ্নেরা তোমার ঐ দূর পাহাড়ের চূড়ায়
ঐ ধবল তুষারকণায়
ঐ অনতিক্রম্য নীলিমা ছুঁয়ে খেলে বেড়াক এই আদিগন্ত বিস্তৃত ফসলের মাঠে
ঐ শুভ্র প্রজাপতিটির মত
কিশোরের অশ্রু ভেজা ঐ সুতোছেঁড়া ঘুঁড়ির মত
আজ তোমার স্বপ্নগুলো গোপন আক্ষেপে ঘুরে বেড়াক এই সুখি মানুষের দেশে
আজ সুস্বাগতম তোমায়, আঁধারে রাঙ্গানো এই বিন্ধ্য কারাগারে||
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



