somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মা পিঁপড়ের মৃত্যু

০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামাল সাহেবের ৬-তলা বিল্ডিং এর ৩ নং ফ্ল্যাটের দু-নম্বর বেড রুমের সুন্দর ও আরামদায়ক বেডটির পিছনের দিকটাতেই এক মা পিঁপড়ে তার বাচ্চা পিঁপড়েকে নিয়ে সুখের বাসা বেধেছে। নুন আনতে পান্তা ফুরয় স্বরূপ অবস্থা থাকলেও মা পিঁপড়ে আর বাচ্চা পিঁপড়ে মিলে বেশ সুখি!

হেমন্ত শেষ হয়ে শীতকাল এই চলে এলো বলে। মা পিঁপড়ের তাই বাঁচার তাগিদে খাদ্য সংগ্রহের চেষ্টার কোন কমতি নেই। নইলে শীতের সময়ে খাবার ফুরিয়ে গেলে তার বাচ্চা পিঁপড়ে যদি খিদেয় কান্না জুড়ে দেয় তখন মা পিঁপড়ের সহ্য হবেনা! তা তখন নিজের যা নয় তা হোক গিয়ে। বাচ্চা পিঁপড়েকে নিয়েই তার যত চিন্তা-ভাবনা।

সন্ধ্যা বেলায় নাস্তার জন্য চা বানিয়ে নিয়ে এলেন মিসেস জামাল। চায়ে চিনি দিতে যেয়েই চামচ থেকে খানিকটা চিনি মেঝেতে পরে গেলো। জামাল সাহেবের একমাত্র ছেলে এক দৃষ্টিতে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখছে। অন্য কোন দিকে তার হুশ নেই। খেলা প্রায় শেষের দিকে, রম রমে এক অবস্থা! যেন বাঁচা-মরার লড়াই এখানেই।
ওদিকে মা পিঁপড়ে চিনির সন্ধান পেয়ে পিলপিলিয়ে লেগে পড়লো চিনি সংগ্রহের কাজে। হঠাৎ হুংকার দিয়ে সোফা থেকে লাফিয়ে উঠল জামাল সাহেবের ছেলে। আফসোস! তার প্রিয়দল জিতে যেতে যেতে জিততে পারেনি। সে হয়ে উঠল ক্ষিপ্ত-হিংস্র! যা হোক, মা পিঁপড়ের সেদিকে কান নেই। সে বেশ ব্যস্ত খাবার সংগ্রহের কাজে। চিনি নিয়ে ঘরে ফিরেই বাচ্চা পিঁপড়ের সঙ্গে খেলবে সে! মা পিঁপড়ের তাই জলদি কাজ শেষ করার তাড়া।

ক্ষণেক বাদেই জামাল সাহেবের বিষম ক্ষিপ্ত হয়ে ওঠা ছেলের চোখ গিয়ে পড়লো মেঝেতে ঐ মা পিঁপড়ের ওপর। কয়েক সেকেন্ড দেরি করেই তার ডান পা চালিয়ে দিলো মা পিঁপড়ের গাঁয়ে। পা পিষিয়ে মেরে দিলো মা পিঁপড়েটিকে আর সঙ্গে সঙ্গে বলে উঠল “ধুর!” মৃত্যু ঘটলো একটি মা পিঁপড়ের!

-আচ্ছা, মা পিঁপড়ের কি কোন দোষ ছিল? বা বাচ্চা পিঁপড়ের কোন দোষ? প্রিয় দলের পরাজয়ে ক্ষিপ্ত হয়ে ওঠা ছেলেটি কি চিনতো মা পিঁপড়েটিকে? তার প্রিয় দলের পরাজয়ের সাথে কি কোন প্রকার যোগসূত্র ছিল মা পিঁপড়ের?

-উপরোক্ত চারটি প্রশ্নের জবাব কেবল একটিই শব্দ "না।"

-তবে কেন মরতে হলো মা পিঁপড়েকে? কেন মারা হলো তাকে? হত্যার বিচার হবে?!
-আরেহ, পিঁপড়ে তার আবার হত্যার বিচার! জীবনে দেখেছেন?!

দুর্বলের প্রতি সবলের বল প্রয়োগের ধারা চিরকাল চলমান। সবল তার বল দেখাবে দুর্বলের বল দমিয়েই। তা হোক সে ইচ্ছেতে বা অনিচ্ছেতে। হোক সে শত্রু বা মিত্র, বা সম্পর্কহীন, অথবা যে কোন কিছু! তাতে লাভ থাকুক আর নাই থাকুক। সবল আর দুর্বলের মধ্যকার বলের পার্থক্যটা এটাই।

-আচ্ছা, বাচ্চা পিঁপড়েটার কি হবে বলতে পারেন?
-কী আর হবে! মা পিঁপড়ের মতো বাঁচার তাগিদে জীবীকা নির্বাহ করতে করতে সবলের বল প্রয়োগে তারও হয়তো একদিন মৃত্যু ঘটবে। আর নাহয় বেঁচে যাবে কোনমতে! এদের হিসেব কেউ রাখেনা

-৫ ই মে, ২০১৮
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:০০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালো রাজনীতি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪



হাজার হাজার বছর ধরে কালো রাজনীতি বহমান। কোনো ধর্ম কোনো রাজনৈতিক প্রধান হাতিয়ার বা রাজনৈতিক প্রধান সূত্র হতে পারে না, হওয়া উচিত না। বলা হয়ে থাকে ধর্মের কাজ নাকি... ...বাকিটুকু পড়ুন

বিচার চাই, আবার বিচার চাই না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩২


গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে বিএনপি-জোট ক্ষমতায় এসেছে। বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে একটা পরিচিত দল নির্বাচিত সরকার হিসাবে পুনরায় দেশের ক্ষমতায় এসেছে।... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা’তেই আস্থা । আওয়ামী লীগ তার নিজের শক্তিতেই ফিরে আসে।

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১৯



এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটি ভাষণ দেখছিলাম। বক্তব্যের বিষয় ছিল আওয়ামী লীগ। তার দাবি—
জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, আর সেই সুযোগ দেওয়ার কারণেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ তিন পুরুষ

লিখেছেন ইসিয়াক, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫


কলিং বেল বাজাবে, না-কি ফোন দেবে? এ ব্যপারটা নিয়ে রায়হান খানিকক্ষণ ভাবলো।কিছুটা সঙ্কোচ আর  কিছুটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে ।একবার তো ভাবলো ফিরেই যাবে। এত দিনের অনভ্যাস,সম্পর্কটাও যখন... ...বাকিটুকু পড়ুন

ইরানের পাঁচ শহরে ক্ষেপণাস্ত্র হামলা

লিখেছেন জ্যাক স্মিথ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫



আজ শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে কে বা কারা ইরানের পাঁচটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। ইরান এই... ...বাকিটুকু পড়ুন

×