somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনালী সেসব দিন গুলি

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোনালী সেসব দিন গুলি
-মাহজ্যাবীন আলম মারিয়া


মনে আছে সেই দিন গুলোর কথা
যখন ভাই-বোনেরা মিলে এ্যারোমেটিক সাবানের প্যাকেট জমানোর ধান্দায় কাটাতো রাত-দিন!?
বারোটা খালি প্যাকেট জমা দিলেই নতুন সাবান ফ্রি!!!
কতো ভাবেইনা কালেক্ট করা হতো উফ্‌!
এখন আর এমন অফার দেয়না নাহ?

-কেনো দেবে? এখন কী আর আগের দিন আছে!

আলীফ-লায়লা ছিল ফেভারিট শো!
বাসার সব্বাই মিলে দেখতাম!
ইস্ কী উৎসাহটাই না কাজ করতো দেখতে গিয়ে
জীন-দৈত্য কতইনা আশ্চর্যের লাগতো!!!
এখন আর এমন ফীল হয়না, কথায় যে উধাও হল সেই সব এগসাইটমেন্ট!

-এখন কী আর সেই ছোট্টটি আছিস? বড়ো হয়েছিস না! ওসব ছেলে মানুষী এখন আর চলে?

বিকেলে ভাইয়া ঘুড়ি উড়াতো
সবুজ মাঠে সব্বাই মিলে
আমার ঘুরিটা বড্ডো বজ্জাত ছিলো, উড়তেই চাইতোনা!
খোলা আকাশে রঙ-বেরঙের ঘুড়ি উড়ছে
আহা! মন ভরে যেতো দেখে, কতইনা ভালোলাগতো বল!
এখন আর এমন দেখা যায়না কেনো? মাঠ নেই বলে?!

-দালান কোঠার ভিড়ে পা ফেলারই জায়গা মেলেনা আর তোকে মাঠ কে দেবে শুনি! সেই দিন আর নেই বুঝলি!

সম্পাদের বাসার সামনের পেয়ারা গাছের কথা মনে পড়ে তোর?
ঐ একটা গাছই ছিলো যেটায় একটু আধটু চড়তে পারতাম
আমরা তিন জন মিলে কতইনা গল্প করেছি সেখানে!
আর ওর মা যে আঁচার বানিয়ে দিতেন মনে আছে সেটা?
আমের আঁচারটা কী দারুন বানাতেন আন্টি!
এখন আর ঐ পেয়ারা গাছটাও নেই আর আন্টিও!
কেনো আর এমন দেখা যায়না বলতে পারিস? বাড়ির সামনে গাছ নেই বলে?!

-বাড়ির সামনে ঘাসের অস্তিত্বই মেলেনা আবার গাছ!!! হাসালি!

দাদু বাড়ির পেছনের পুকুর পাড়ের কথা মনে আছে?
কতইনা মজা করেছি পুকুরে
জানিস, গতো বছর গিয়ে দেখলাম
পুকুরটা ভরাট করে ফেলেছে
দেখে চোখে পানিই চলে এলো
একটুও মায়া হলনা পুকুরটাকে মেরে ফেলতে?!

-ভরাট না করে করবেই বা কী! যেটার দরকার ফুরিয়ে যায় তার মায়া করে লাভ কী বল! সেই দিন তো আর নেই!

সত্যিই সেই দিন গুলো আর নেই…
বড়ো হওয়ার সাথে সাথে দিন গুলোও কালের হাওয়ায় বিলীন হয়ে গেছে
দরকার আর অদরকারি অলট-পালট হয়ে জন্ম নিচ্ছে অন্য কিছু!
এমন করে ভালমতো বুঝে উঠার আগেই সোনালী সেসব দিন গুলি যে মুছে যাবে কে জানতো?!

শৈশব শেষের সাথে সাথে দিন গুলোও বাড়ি চলে গেছে
বেঁচে আছে শুধু আমাদের মতো নব্বই দশকদের স্মৃতিতেই
যা শুধু পরে থাকবে মিস করার লিস্টিটাতেই
মনে পড়বে, হাসাবে, ফিরে পাওয়ার ইচ্ছে জোগাবে
কিন্তু, হাজার বার চাইলেও...
আর ফিরে আসবেনা

-২৭ ফেব্রুয়ারী, ২০১৮
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×