somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরীবের সোনালী-রুপালী বৈদেশিক মুদ্রা

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করাইল বস্তিতে থাকে এক মহিলা মাঝে মধ্যেই আমাদের বাসায় আসেন সাহায্যের জন্য। তার স্বামী গুরুত্বর অসুস্থ হওয়ায় কর্ম করে রোজগার করতে পারেন না এবং মহিলাও বেশ অসুস্থ। বয়স্ক এই দম্পতির কোন ছেলেমেয়ে নেই। পেট এবং স্বামীর চিকিৎসার দায়েই তাকে সাহায্যের হাত পেতে বেড়াতে হয় এই সমাজে। মহিলাকে প্রায় এক বছর ধরে হল আমি এবং আমার মা চিনি।
বেশ কয়েক মাস পর এই রোজায় এবছর এবারই প্রথম এসেছেন সাহায্যের জন্য। আমাদের বাসায় ঢুকে তিনি আমার মাকে একটি ভারতীয় মুদ্রার ৫ রুপী (রুপালী রঙের) এবং একটি নেপালীয় মুদ্রার ১ রুপী (সোনালী রঙের) দেখিয়ে বললেন যে, সাহায্য চাইবার কালে তাকে এই দুটি বৈদেশিক মুদ্রা এই বিল্ডিং এর উপর তালার এক ভদ্র মহিলা তাকে দিয়েছেন। দেয়ার আগে জোর দিয়ে বলেও দিয়েছেন যে বিদেশী টাকা দিলাম!

তিনি আমার মাকে জিজ্ঞ্যাসা করলেন যে এই বিদেশী টাকা দেশে কাজে লাগাতে পারবেন কীনা। যখন তিনি বুঝতে পারলেন যে কাজে লাগাতে পারবেন না আর ব্যাংকে গিয়েও লাভ হবেনা এবং যার হিসাব-কিতাব সম্পর্কে তিনি পুরোপুরি ভাবে অজ্ঞ, তখন তিনি আমার মাকে বললেন মুদ্রা দুটি তার কাছেই রেখে দিতে।
এসব কিছুই আমি এতক্ষণ রুমের একটু দূর থেকে বসে পরোক্ষ ভাবে শুনছিলাম শুধু। খুব বেশি ভাবাবেগ হয়ে উঠেনি তখনও। এরপরই মহিলা আমার মাকে সরল মনে উৎসুক হয়ে ধীর গলায় জিজ্ঞেস করলেন যে, মুদ্রা দুটি সোনা-রুপার কীনা। কথাটা শুনে আমার হাসা উচিত না কাদা উচিত বুঝে উঠতে পারছিলাম না। একটু পরে বুঝলাম যে মানুষের মাঝে মাঝে দুঃখে হাসি পায়। আমার এই মুহূর্তেও ঠিক এটাই হচ্ছে কিন্তু সেটা প্রকাশ করলাম না, চেপে গেলাম। আরও যেটা বুঝলাম, যিনি ঐ বৈদেশিক মুদ্রা দুটি দিয়েছেন, হয় সেই ভদ্র মহিলা অতি চালাক আর না হয় ভীষণ বোকা (সার্বিক ভাবে বোকাই হবেন) এই দুটোর একটা।

যাই হোক…ব্যাপারটা আমার খুব বেশি পরিমাণে খারাপ লেগেছে। আমার অনুরোধ, আপনারা অসহায় কাউকে সাহায্যের জন্য কিছু না দিলে না দিন তবে এভাবে এমন কিছু দিবেন না যেটা তার কাছে জ্যাকপট পাওয়ার সমতুল্য মনে হতে পারে এবং পরে তা গুড ফর নাথিং হয়ে যায়। বিশেষ করে সময় টা যখন হয় এই রমজান মাস তখন এ ধরনের ঘটনা মোটেও কাম্য নয়।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালো রাজনীতি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪



হাজার হাজার বছর ধরে কালো রাজনীতি বহমান। কোনো ধর্ম কোনো রাজনৈতিক প্রধান হাতিয়ার বা রাজনৈতিক প্রধান সূত্র হতে পারে না, হওয়া উচিত না। বলা হয়ে থাকে ধর্মের কাজ নাকি... ...বাকিটুকু পড়ুন

বিচার চাই, আবার বিচার চাই না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩২


গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে বিএনপি-জোট ক্ষমতায় এসেছে। বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে একটা পরিচিত দল নির্বাচিত সরকার হিসাবে পুনরায় দেশের ক্ষমতায় এসেছে।... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা’তেই আস্থা । আওয়ামী লীগ তার নিজের শক্তিতেই ফিরে আসে।

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১৯



এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটি ভাষণ দেখছিলাম। বক্তব্যের বিষয় ছিল আওয়ামী লীগ। তার দাবি—
জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, আর সেই সুযোগ দেওয়ার কারণেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ তিন পুরুষ

লিখেছেন ইসিয়াক, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫


কলিং বেল বাজাবে, না-কি ফোন দেবে? এ ব্যপারটা নিয়ে রায়হান খানিকক্ষণ ভাবলো।কিছুটা সঙ্কোচ আর  কিছুটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে ।একবার তো ভাবলো ফিরেই যাবে। এত দিনের অনভ্যাস,সম্পর্কটাও যখন... ...বাকিটুকু পড়ুন

ইরানের পাঁচ শহরে ক্ষেপণাস্ত্র হামলা

লিখেছেন জ্যাক স্মিথ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫



আজ শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে কে বা কারা ইরানের পাঁচটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। ইরান এই... ...বাকিটুকু পড়ুন

×