somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ‘কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগের শুভ উদ্বোধন ও নবীনবরণ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউটন মণ্ডল, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ : ১৫ সেপ্টেম্বর বিকাল ৩.০০ টায় নটর ডেম বিশ্ববিদ্যালয়-এর নিজস্ব ক্যাম্পাসে ‘কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ট্রাস্টের সভাপতি ফাদার জেমস ক্রুজ, সিএসসি-এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি তথ্য ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সুশিক্ষায় শিক্ষিত ও আলোকিত মানুষ হয়ে দেশ, জাতি ও বৃহত্তর মানব সমাজের উন্নয়নে মূল্যবান অবদান রাখবে। প্রধান অতিথি তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা বিস্তারিত উল্লেখ করেন এবং এ লক্ষ্যে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ২০২১ সালের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১০লক্ষ আইটি বিশেষজ্ঞ তৈরী করার যে পরিকল্পনা গ্রহণ করেছে সে ক্ষেত্রে নটর ডেম বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জ্ঞান ও মেধার দ্বারা একদিন বিশ্ব জয় করবে। তিনি মন্ত্রণালয় হতে এই বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই. বিভাগকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি ফাদার জেমস ক্রুজ, সিএসসি এই বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা পর্বের শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাদার আদম এস পেরেরা, সিএসসি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সবশেষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×