somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন মনীষীদের কাছ থেকে কিছু জ্ঞান নেবার চেষ্টা করি। জ্ঞানীরা ১০০ হাত দূরে থাকুন/:)

২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পঞ্চ তন্ত্র: সৈয়দ মুজতবা আলী
১. গল্প: ( ভন্ড ইংরেজ)- দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর শুনে এক বৃদ্ধ শিখ মেজর জিজ্ঞেস করলেন,‘কে কার বিরুদ্ধে লরছে?
‘ইংরেজ- ফরাসী জর্মনির বিরুদ্ধে।’
সরদার্জি আফসোস করে বললেন, ‘ফরাসী হারলে দুনিয়া থেকে সৌন্দর্যের চর্চা উঠে যাবে আর জর্মানি হারলেও বুরী বাৎ, কারণ জ্ঞান-বিজ্ঞান কলকৌশল মারা যাবে।’ কিন্তু ইংরেজের হারা সম্বন্ধে সর্দাজী চুপ।
‘ আর যদি ইংরেজ হারে?’
সর্দারজি দাড়িতে হাত বুলাতে বুলাতে বললেন, ‘ তবে দুনিয়া থেকে বেঈমানি লোপ পেয়ে যাবে।’

শাশ্বত বঙ্গঃ কাজী আব্দুল ওদুদ
১. বঙ্কিমচন্দ্রের ধর্মবোধঃ তার সুবিখ্যাত উক্তি-“ এ জীবন লইয়া কি করিব? লইয়া কি করিতে হয় ?সমস্ত জীবন ইহার উত্তর খুঁজিয়াছি। ইত্তর খুঁজিতে খুঁজিতে জীবন প্রায় কাটিয়া গিয়াছে। অনেক প্রকার লোক-প্রচলিত উত্তর পাইয়াছি, তাহার সত্যাসহ নিরুপন জন্য অনেক ভোগ ভুগিয়াছি, অনেক কষ্ট পাইয়াছি, যথাসাধ্য পরিয়াছি অনেক লিখিয়াছি, অনেক লোকের সঙ্গে কথোপকথন করিয়াছি এবং কার্য ক্ষেত্রে মিলিত হইয়াছি। সাহিত্য দর্শন দেশি বিদেশী শাস্ত্র যথাসাধ্য অধ্যায়ন করিয়াছি। জীবনের সার্থকতা সম্পাদন জন্য প্রাণপাত পরিশ্রম করিয়াছি, এই পরিশ্যম এই কষ্ট-ভোগের ফলে এইটুকু বুঝিয়াছি যে, সকল বৃত্তির ঈশ্বরানুবর্তিতাই ভক্তি এবং সে ভক্তি ব্যতীত মনুষ্যত্ব নাই।”
২. সত্যের প্রকৃতি এই যে সে আপোষ করে না, জয় করে; যে তার বিরোধিতা করে সে বিনষ্ট হয়।” পৃ ১৫১
৩. “plain living and High Thinking”
৪. যারা সৃষ্টিধর্মী, সত্য ও সৌন্দর্যেও প্রেরণা তারা যে জগতের যে কোন স্থান থেকে সহজ ভাবে গ্রহন করতে পারেন, দেশ জাতি কাল এর কোনো ব্যাবধান তাঁদের কাছে ব্যাবধান মনে হয়না, এই দিনের আলোর মতো সুস্পষ্ট কথা আমাদের দেশের সৃষ্টিধর্মী ব্যাক্তিও যে মাঝে মাঝে কেমন করে বিস্মৃতি হয়েছেন এ কথা ভাবলে বিষ্ময়ে বিহ্বল হতে হয়। এর মুখ্য কারন বোধ হয় এই যে সৃষ্টি-প্রবণতা তাদের মধ্যে স্বল্প ক্ষনস্থায়ী হয়েছে, আর দেশের উচ্চ শ্রেনীর ভিতরেও অজ্ঞনার বহুবিস্তারের জন্য তাদের মনে বিচারের পথ হয়েছে দুস্তর।
৫. হাফিজের গজল
“ইহকাল ও পরকালের আরাম এই এক কথায়-
বন্ধুদের নিয়ে উৎসব কর আর শত্রুদের সঙ্গে আপোস কর।

“বায়াত্তর দলের ঝগড়া নিরর্থক,
সত্য না বুঝে তার খেয়াল ও মূঢ়তার পথে চলেছে।।
তারো অনিষ্টকারী হয়ো না আর যা খুশি কর,
আমাদের পন্থায় এ ভিন্ন আর কোন পথ নেই।

শেখ সাদীর বিখ্যাত উক্তি

“ জীবের সেবা ভিন্ন ধর্ম আর কিছূ নয়।
তসবিহ জায়নামাজ( আসন) ও আলখেল্লায় ধর্ম নাই।”

ড.মাহাথির মুহাম্মদ, নির্বাচিত ভাষণ-১

ইসলামে পদ্ধতি বা প্রক্রিযাকে কোন সময়েই মূল বিষয়ের মত গুরুত্ব দেওয়া হয়নি। যেমন নামায কিভাবে আদায় করা হল সেটাই বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং নিয়ত বা কি উদ্দেশ্য নামায আদায় করা হল সেটা বেশি গুরুত্বপূর্ণ।..
এটা হয়ত আমাদের দুভাগ্য যে, অনেত মুসলমানই ইসলামের মূল বিষয়ের চেয়ে ধরন ও পদ্ধতিকেই বেশী গুরুত্ব দেয়। (পৃঃ ৯১)

সংস্কৃতি -কথাঃ মোতাহের হোসেন চৌধুরী
১. লোকটা মোটের উপর ভালো কি মন্দ সেদিকে আমাদের নজর নেই, তার গায়ে কোন দলের মার্কা পড়েছে সেদিকেই আমাদের লক্ষ্য। মার্কাটি নিজের দলের হলে তার সাতখুন মাফ, না হলে খুঁটিয়ে খুটিয়ে তার দোষ বের করা আমাদের স্বাভাবে দাড়িয়ে গেছে। এই মনোবৃত্তি থেকে মুক্ত না পেলে কালচার্ড হওয়া যায় না। পৃ: ১২
২. আইডিয়ার গোঁড়ামি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় নিজের বা নিজের দলের অভ্রান্ততা সমন্ধে একটুখানি সন্দেহ রাখা। পৃ;১৩

৩. আমাদের মনে রাখা উচিৎ, ধর্ম শিক্ষা নামে কোন বিশেষ শিক্ষা নেই, সব শিক্ষাই ধর্ম শিক্ষা; যদি শিক্ষাটির উদ্দেশ্য হয়ে থাকে শিক্ষার দ্বারা জীবনকে মহৎ ও সুন্দর করে গড়ে তোলা । পৃ:১১৮

৪.প্রেমের স্বাদ যে পায় নি, জীবন তার কাছে তার শ্রেষ্ঠ ঐশ্বর্য উদঘাটিত করেনি। পৃ: ২৬২

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×