somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝুনা পাগলার একদিন ! (১)

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঝুনা পাগলা রিষ্ট,ক্লিষ্ট,ময়লার ছাঁচে জীর্ণ শরীর। এলোপাথারি ভাবে গজিয়ে উঠা দাড়ি,মুছ এবং চুলের অমসৃণ,অস্বাভাবিক বৃদ্ধিতায় একেবারে যাচ্ছেতাই অবস্থা । তার মুখে একধরনের ধর্ম গুরু ভাব আছে। রাস্তার পাশে বসেও থাকে ধ্যান মগ্ন হয়ে। দূর থেকে মনে হয় ধ্যানমগ্ন হয়ে কোন এক ধর্মগুরু সটান হয়ে বসে আছে।
শহুরে সচারাচর এরকম পাগল হরহামেশাই চোখে পড়ে। আর ঝুনা পাগলার বাস এই শহরেই। বসে বসে ঝিমানু আর নিজে নিজে আবোল তাবুল উস্কানি মূলক বকে যাওয়ায় তার কাজ। পাগল কিংবা ফকির ভেবে যদি তার সামনে কেউ দু’একটাকার সিকি কিংবা নোট তার সামনে রেখে যায় তৎক্ষনাৎ স্বচকিত এবং রুঢ় কন্ঠে অকথ্য ভাষায় তুলকালাম কান্ড বাঁধিয়ে দেয়। আইসে ভিক্ষা দিতে, ভিক্ষা দেয় আমারে! আমি কি ভিক্ষুক নাকি শালা ? গরিব মানষের রক্ত খাইয়া টেকার গাছ বানাইছে এহেকটা । ঐ টেকা বেশি দিন লাষ্টিং করবো না কইয়া দিলাম,মনে রাহিজ! যা এহেন তোন!
ঝুনা পাগলার ভাবনা ঝুনো তুনো না। ধ্যান বসে ঝিমিয়ে ঝিমিয়ে সে দার্শনিক ভাবনাতে মসগুল থাকে। সে নিজেকে পক্ষ এবং বিপক্ষ ছেদ করে তর্ক করে যুক্তি খন্ডায়। আপাতদৃষ্টিতে দেখা যায় আবুল তাবুল বকে যাওয়া।
সকালের ফিকির ভালো হওয়ায় পেটে বড়লোকের খাবার পেটে পড়ায় হজম হতে দেরি হচ্ছে। দামি খাবারে বেরামও দামি হয়,অসুখ-বিসুখ,মসিবতও বেশি হয়। এক প্যাকেট বিরিয়ানি খেয়ে সকাল থেকে পেটের ভেতর বুট বুট করছে। কুত্তার পেটে ঘি হজম না হওয়ার জোগার যাকে বলে আরকি!
“মানুষের টাকা বৃদ্ধি পেলে তা পারিপার্শ্বিক অবস্থা,চাহিদার পাশাপাশি আরামের সুযোগ-সুবিধা বাড়তে থাকে। পরিবেশের সবকিছুই সমানুপতিক হারে চলে। মানুষের খাই খাই স্বভাব সার্বজনিন। সে অল্পতে তুষ্ট না। যার আছে তার আরো দরকার,মানুষের আসমান পর্যন্ত চাহিদা। একটু আশে পাশে স্বচকিত দৃষ্টিতে খেয়াল করলে দেখা যাবে টাকার সাথে মানুষের ক্ষমতা,চাহিদা কেমন হু হু করে বাড়তে থাকে। বিলাশভরা দৃষ্টি মানুষের রোগও বলা যায়। যা সার্বক্ষণিক মানুষকে দ্বিধায় ফেলে রাখে।”
পেটের ভিতর আবার মোচর দিয়ে উঠেছে ঝুনা পাগলার। শালার যত্তসব অখাদ্য-কুখাদ্য। গরিব মানষের বড়লোকি খাবার না খাওয়াই ভালা। এরুম কইরা ধুরুম মাইরা কাইত কইরা ফালাইবো কে জানতো? ধূররর শালা!
আপাতত একু জিরায়া নেই………আসছে “ঝুনা পাগলার একদিন” এর দ্বিতীয় পর্ব……

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×