somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনটি কবিতা।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা -০১






পাতাবাহারের সারি ধরে কাদামাখা পথে প্রিয় শব্দেরা বিলাপরত।
এপথ থেকে যতই তাকাই আকাশে, শুধুই দীগন্ত বিস্তৃত আকাশ।
হাজার গাছেদের সশব্দ ক্রন্দনে আকাশে চোখ স্থির নয়।
দুচোখ বুজে আসে এই পাতাবাহার ঘেরা সরু কাদার গ্রাম্য রাস্তায়।
দূরে বাড়ির সাদা প্রাচীর।
সাধারন দেয়াল ঘড়ি জীবনে তখন বিকাল সাড়ে চারটা।
গুল্মবুকে শুয়ে পড়ে এতক্ষনে প্রিয় শব্দের মৃত্যু হল।
ঘুরপাক খায় বাতাস পাতাবাহারের কর্দমাক্ত বাহারি দেশে।
প্রিয় শব্দের লাশ নিয়ে কবি থাকে একলা বসে।
দুরথেকে অতি পরিচত কন্ঠে ভেসে আসে "বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে ক্ষীর নদী
উইড়া যাবার সাধ আছিল, পাঙ্খা দেয়নাই বিধি। "
দোতালার বারান্দায় আলো লক্ষ্য করছি আমি।
তবে কি অতি সাধারন দেয়াল ঘড়ি জীবনে সন্ধ্যা নেমেছে?
সবুজ ডালপালা অন্ধকার হবার ভীষন একাকী সন্ধ্যা।
ব্যাক্তিগত নদীর ক্লান্ত সঙ্গীত শুনে একাকীত্ব কাটেনা।
প্রিয় শব্দের লাশ খালপাড়ে রাখা আছে, জোয়ারে ভেসে যাক।
খালপাড়ে এককালে বেজেছিল নারকেল পাতার বাশি।
এখন রাত হয়ে গেছে অতি সাধারন দেয়াল ঘড়ি জীবনে!!
অস্থির স্নায়ুতন্ত্র সাহায্যপ্রার্থী।


কবিতা ০২
তীব্র গভীর অথচ কোমল তোমার আলতা ঠোটে দীর্ঘচুম্বনে
কয়েক হাজার মাইল চলার পর রাস্তার বুক চিরে আমার শৈশব এর
মখমল প্যান্টের স্মৃতিমাখা গন্ধ নাকে এসে লাগে।
তিক্ত কটু গন্ধ আসে।
জলপাই সবুজের গভীর দিন ফুড়ে বিশাল কাচের বয়াম ভর্তি দমকা
হাওয়া নিয়ে আসে।
আমায় উথাল পাথাল করে তোলে হাওয়া এবং ছিন্ন পথ।
আমার সম্বল শুধু এই পচে যাওয়া শরীরের মাংস।
উজ্জল রোদে ঝলমলিয়ে থাকা উত্তরের বারান্দায় বসে তোমার
ওষ্ঠে ফের চুম্বন করি।
আহারে আমার মখমল প্যান্ট!
আহারে কান্নার বারান্দায় বসে তোমার চুমু।
তোমার প্রতি ইঞ্চিতে লেগে থাকা প্রবলভাবে এবং তন্ময়
দৃষ্টি।



কবিতা ০৩
এইখানে রক্তের বীভৎসতার ছাপ নেই লেগে।
আকুল ঢেউ ওঠেনা ধমনীতে।
রুক্ষগাছের পাতারা দিনভর গাইছে প্রতিশ্রুতির গান।
প্রেমের আশ্লেষে তৃপ্তির শীৎকার ওঠে রাতের উঠোনে।
ঝড়ের আভায় আলোকিত রেনুমাখা ওই চোখে যুদ্ধের সমস্ত নিষ্ঠুরতা।
শরীরের রাজধানী চুম্বন শেষে চেয়ে থাকি ওই চক্ষুপানে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×