somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাইকর
অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

অপ্রতিষ্ঠিত টোকাই(ছোট গল্প)

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক অকর্মক গরীব আমি। আমার জীবনটা নদীর ঘোলা পানিতে ভেসে বেড়ানো কচুরিপানার মতো। নদীর স্রোতে ইচ্ছা না থাকা সত্বেও অনিচ্ছায় ভেসে বেড়াই। আশীর্বাদের জীবন আমার। খুব বেশি সুখি হতে চাইনি কখনো। শুধু ফাঁকা মাঠে ঘামা গায়ে তার সাথে বসে পানি ভাতের সাথে কাঁচা মরিচে একটু কামড় দেবার স্বপ্ন দেখতাম।

কই বেশি কিছু তো চাইনি! গরিবের তোষক পাতা নরম বিছানা লাগেনা, লাগেনা জাদুর শহর ঘুরতে চারদেয়ালে আটকানো কালো ফ্রেমের চার চাকার গাড়ি। মাঝে-মধ্যে মন চাইলে যাদুর শহর ঘুরতাম ফাকা পকেটে বাদাম ফেলে চিবুতে চিবুতে। পায়ের নিচে থাকা পাতার মর্মর শব্দের সাথে তাল মিলিয়ে বাদাম চিবুতে ভালোই লাগতো। গরিবের টুকিটাকি সুখের অভাব নেই। অভাব শুধু ভালো ভাতের সাথে একটু খানি তরকারির!

দু'বছর আগেও জাদুর শহরে জীবন তাগিদে রিকশা চালাতাম মনের আনন্দে। ছোটবেলা থেকেই বাবা-মা না থাকায় বড় হয়েছি এই জাদুর শহরের অলিতে গলিতে। যাকে আমরা দূর থেকে উঁচু গলায় নিচু মতন টোকাই বলে গর্ববোধ করি। তবে, আমি প্রতিষ্ঠিত টোকাই নই। প্রতিষ্ঠিত বলতে, ঘামের সাথে পলিথিন মিশিয়ে যে একমনে টানে। এটা একটা ছোট্ট উদাহরণ। আমি সব টোকাইদের থেকে একেবারে ভিন্ন। তাই আমি প্রতিষ্ঠিত টোকাই নই।

খেয়ে না খেয়ে টাকা জমিয়ে একখানা তিন চাকার মান্নার ছবি ওয়ালা রিক্সা কিনেছিলাম। রিকশার চাকার সাথে পাল্লা দিয়ে চলছিল জীবন! আস্তে আস্তে ডালে-ভাতে খেয়ে ফাঁকা পকেটে অল্প কিছু টাকার ভার। শহরের আট-দশটা টোকাইদের চেয়ে জীবন ভালোই চলছিল। ফাঁকা পকেটের অল্প ভারে একজন পূর্ণবয়স্ক পুরুষের মনে জাগতে শুরু করলো বাবা হবার স্বপ্ন। একটু-আধটু করে ভবিষ্যৎ সংসারের জন্য জাদুকরী মাটির ব্যাংকে রাখা শুরু করলাম গুটিকয়েক করে টাকা। ভালোই ছিল মাটির ব্যাংকে রাখা দু'টাকার স্বপ্ন।

বছর দুয়েক আগে চার চাকা ওয়ালা দামি কালো গাড়ি আমার কমদামী স্বপ্ন ভেঙ্গে চুরে শেষ করে দিয়ে যায়। তারপর পা দুটো হারায়। এখন হাটার মাঝে আর পায়ের নিচে পড়ে থাকা পাতার মড়মড় শব্দ শুনতে পাইনা। পাইনা এক বুক ছোট্ট স্বপ্ন দেখতে। যেখানে শুধুই চাওয়া ছিল একটুখানি পানি ভাতের সাথে কাঁচা মরিচে কামুড় দেবার স্বপ্ন।

এখন আমি স্বয়ংসম্পূর্ণ নই বলে শহরের মানুষ আমাকে দেখে নাক কুঁচকায়। ল্যাম্পপোস্টের নিচে থাকা কুকুরগুলো আমাকে দেখে পা উঁচু করে তুলে মুতে। তারা তো আর বুঝে না, এই শহরের অপ্রতিষ্ঠিত এক টোকাইয়ের বুক ভরা কষ্ট। নিজের তিন চাকার প্রিয় রিকশাটা বিক্রি করে চলেছিলাম মাস তিনেক। তারপর থেকে মানুষের লাথি গুড়ি খেয়ে খেয়ে মাসের দশ দিনের আহার জুটাই। বাকী বিশ দিন পেট বুঝে, নাক বুঝে সূর্যের আলো মাথায় নিয়ে শুয়ে থাকি।

আমার কী সেই প্রেমটা করতে ইচ্ছে করেনা? আমার কি বাবা হতে ইচ্ছে করেনা? ইচ্ছে করেনা শাহবাগে গিয়ে তার জন্য লাল চুড়ি কিনতে।যে কিনা বিয়ের আগেই মনবিধবা। তবুও দিনশেষে এক অপ্রতিষ্ঠিত টোকাই সূর্যের আলো চাঁদের আলো শরীরে মেখে পড়ে থাকে জাদুর শহরের এক কোনায়। যে কিনা কাউকে স্বপ্ন দেখাইনি, স্বপ্ন দেখেছিল।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×