somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"জীবনের কিছু অসাধারন মুহুর্ত/ক্ষনিকের ডায়েরী-০৬"

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আলহামদুলিল্লাহ্‌ ২০১৬ এর শেষের দিকে শুরু করা ক্ষনিকের ডায়েরী আজ ৬ষ্ঠ পর্বে উপনীত হয়েছে। আপনাদের সহযোগীতা থাকলে আরও বেশ কয়েক পর্ব লেখার ইচ্ছা আছে ইন-শা-আল্লাহ)
.
একসময় প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে খুব ভাল লাগত। কখনও এমন হয়েছে যে আমি ফযরের সালাতের পর বারান্দায় সবুজ ঘাসের দিকে তাকিয়ে আনমনা হয়ে বসে আছি আর মা চা দিয়ে গেছে। খেয়াল হওয়ার পর চা খেতে গিয়ে দেখি পুরো চা ঠান্ডা। এটা ছিল খুব ছোটবেলার কথা। এরপর আস্তে আস্তে বড় হলাম।
.
এরপর যখন একটু বড় হলাম। কোর'আন পড়া শিখলাম তখন ভাল লাগত আমার চেয়ে ছোট বাচ্চাদের কোর'আন পড়া দেখতে। এরকমও হয়েছে বাচ্চাদের কোর'আন পড়া শুনে কিছুক্ষণের জন্য থ হয়ে দাঁড়িয়ে গিয়েছি। এরকম ঘটনা একবার ঘটেছিল তখম ফাইভ কি সিক্সে পড়ি। মাদ্রাসায় যাওয়া আসা করতাম সাইকেলে। একবার খুব সকালেই সাইকেল নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলাম। একটা মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় অনেকগুলো বাচ্চার চিৎকার করে কোর'আন পড়ার শব্দ শুনতে পেলাম। কোর'আনের আয়াত কানে প্রবেশের পর কি হল বুঝতে পারি নি। ব্রেকে হাত দিয়ে থমকে দাঁড়ালাম আর মন্ত্রমুগ্ধের মত শুনতে লাগলাম তিলাওয়াত। রক্তে কেমন একটা স্রোত বয়ে গেল তখন।
.


.
আরেকটা দৃশ্য দেখলাম কিছুদিন আগে। টিউসনি থেকে ফিরছি আসরের কিছু পরে। দেখলাম এক ঝাঁক পিচ্চি পিচ্চি ছেলে রাস্তা পার হচ্ছে। প্রত্যেকের গলায় লাল কাপড়ে মোড়ানো কোর'আন ঝুলানো আর হাতে রেহাল। ঠিক তখনই আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা পিচ্চির রাস্তা পার হওয়া দেখলাম। প্রত্যেকটা পিচ্চি রাস্তা পার হওয়ার পর আমি ঐ স্থান ত্যাগ করলাম।
.
জানি না কেন এই দৃশ্যগুলো খুবই ভাল লাগে। পাঁচ সাত বছরের একটা পিচ্চি মেয়ে রেহালের উপর রাখা বিশাল সাইজের একটা কোর'আন ঝুকেঁ ঝুকেঁ পড়ছে এরচেয়ে দামী এরচেয়ে পবিত্র দৃশ্য বোধহয় আমি দ্বিতীয়টি পাব না। কি মধুর তাদের কন্ঠ! কতটা মায়া, দরদ এই কন্ঠে!
.
আল্লাহকে মাঝে মাঝে জিজ্ঞাস করতে ইচ্ছা করে হে! আল্লাহ কিভাবে কালো কালির কিছু লেখার ভিতর এত মায়া থাকতে পারে? কিভাবে একটা কিতাব একটা মানুষকে থমকে দিতে পারে? কিভাবে কতগুলো লেখা পড়ে মানুষের চোখে পানি আসতে পারে।?
মন উত্তর দিয়ে দেয় হে আল্লাহ! আপনি মহান, আপনার প্রদত্ত কোর'আনুল কারীম মহান।
.
ক্ষনিকের ডায়েরী
পর্ব -৬
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×