somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"এরকম মানুষের সাথে কি আমরা পরিচিত???"

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতা এটা আবার কি?বুঝা যাচ্ছে মানবিয় কোন অনুভুতি।কিন্তু এটা কাদের জন্য?এটা কি এক শ্রেনীর মানুষের জন্য নাকি সর্বস্তরের মানুষের জন্য?দুইটা ঘটনা শেয়ার করি........
.
ঘটনা:-১
ডাক্তার শানজিদা আক্তার পাঁচ বছর হল ডাক্তার হয়েছেন। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক সংগ্রামী মেয়ে। এই মাত্র হসপিটাল থেকে বাড়ি ফিরছেন।বাড়ি এসে ঘরের দরজা নক করলেন। সাথে সাথে চিৎকার শুরু হয়ে গেল আম্মু এসেছে আম্মু এসেছে।মুচকি হাসি দিয়ে তিনি ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশে করা মাত্রই ১১ টা বাচ্চা শিশুর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে কার আগে মায়ের কোলে উঠতে পারে। শানজিদা দুই হাতে, ঘাড়ে, মাথায় পিঠে যেভাবে যে কয়জনকে পারলেন তুলে নিয়ে উঠে দাঁড়ালেন।একটা বাচ্চা এখনও হাঁটতে শিখে নি তাই দোলনায় বসেই মা কাছে আসার অপেক্ষা করছে।
.
এই ১২ টা শিশুর মা বাবা সবই এই শানজিদা।যদিও শানজিদা এখনও অবিবাহিত।এই শিশু গুলোর কারও কারও মা হয়তোবা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে আবার কাউকে কাউকে তার বাবা মা জন্মের পরে রাস্তায় ফেলে গেছে।কিন্তু সবার আশ্রয় হয়েছে শানজিদার ছোট্ট এই ঘরে।এরা শানজিদা নিজে যে হাসপাতালে কাজ করেন সেখানের কিছু শিশু, কিছু ছিল রাস্তার টোকাই। এখানে আর কিছু পাক না পাক বাচ্চাগুলো অফুরন্ত আদর ভালবাসা পাচ্ছে তাদের মায়ের কাছ থেকে এই বা কম কিসের?
.
ঘটনা:-২
সাহেদ সিরাজগঞ্জ জেলার কোন এক প্রত্যন্ত এলাকার ছেলে।বাবাকে কৃষি কাজে সহায়তার পাশাপাশি নিজের লেখাপড়া ভালই চালিয়ে নিচ্ছিল। এমনকি এস এস সিতেও অসাধারন ফলাফল করল। কিন্তু সমস্যা দেখা দিল এইচ এস সি তে। তার বাবার পক্ষে ইন্টারে লেখাপড়ার খরচ বহন করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াল।সাহেদ লেখাপড়া করবে না বলে সিদ্ধান্তও নিয়ে ফেলল। ঠিক তখনই সে ঘুড্ডি ফাউন্ডেশন নামক এক সংস্থার খবর পেল।যারা দু:স্থ অসহায় কিন্তু মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে।সে তাদের সাথে যোগাযোগ করল এবং আজকে সাহেদ একটা সনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
.
ঘুড্ডি ফাউন্ডেশন এরকম প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে।তারা ইন্টারে অধ্যায়নরত বা যারা অর্থের অভাবে কলেজে পড়তে অক্ষম তাদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করে,বই খাতার খরচ বহন করে এবং সবশেষে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের কোচিং এ ভর্তি করিয়ে দেয়।আর এই পুরোটা সময় তারা এই সকল শিক্ষার্থীদের বিনা পারিশ্রমিকে শিক্ষা দান করে থাকে।সম্পুর্ন নিজস্ব পৃষ্ঠপোষকতায়।
.
উপরের দুইটা কাজকে আপনি কিভাবে সঙায়িত করবেন?এটা কি মানবতার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরন নয়?এটা কি "মানুষ মানুষের জন্য" কথাটিকে সমর্থন করে না??
আমার কাছে এটাই মানবতা।যে অভ্যাস অন্য মানুষের উপকারে লাগে সেই অভ্যাসই তো মানবতা। এরকম অভ্যাসের অধিকারী আমরা কয়জনই বা হতে পেরেছি?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×