somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

"পর্দা ও একটি ঘটনা"

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চিত্রঃ নিকাব বোরখা (গুগল)

এক ভাইয়ের সাথে আমার একটা কথোপকথন এখানে উল্লেখ করব। বক্তব্যটা থেকে কি বুঝতে পারলেন বা না পারলেন সেটা একান্ত আপনাদের বিষয়।
ভাইটির ভাষাতেই বলি......
"শুন মামুন! তুইতো জানিস কলেজ লাইফ থেকেই আমার অনেক মেয়ে বন্ধু ছিল। যেকোন পরিচিত, অপরিচিত মেয়ের সাথে আমার কথা বলা ছিল ডালভাতের মত। বন্ধুরা একসাথে থাকলে টুকটাক মেয়েদের পিছনে লাগতাম সেই কলেজ লাইফ থেকে। একে খান থেকে জি.ই.সি রুটতাতে ট্যাম্পুতে যাওয়া ছিল আমার কাছে নতুন নতুন মেয়ে দেখার অভিজ্ঞতা। স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া খুব সুন্দর সুন্দর মেয়েদের ট্যাম্পুতে উঠতে দেখে সামান্য টোন করার লোভ সামলাতে পারতাম না আমরা বন্ধুরা।
সেরকমই একদিন একে খান থেকে উঠেছি জি.ই.সি যাব বলে, সেদিন অবশ্য আমি একা ছিলাম, বন্ধুরা ছিল না সাথে। ট্যাম্পুর একপাশের সিট ভর্তি আর আমি আরেকপাশের সিটে বসে আছি। সেদিন আকাশে কড়া রোদ। সিটে বসে আছি আর দরদর করে ঘামছি। আমার ডান পাশে দরজার দিকের দুইটা সিটা খালি। সিট ফিলআপ না হলে ট্যাম্পুও ছাড়বে না। ট্যাম্পু ছাড়বে ছাড়বে করছে ঠিক সেই সময় দুইটা মেয়ে আমার পাশে উঠে বসল। কাঁধে ব্যাগ দেখে আন্দাজ করলাম কলেজ বা স্কুলের ছাত্রী হবে। আড় চোখে দেখার চেষ্টা করলাম, সাথে বন্ধুরা থাকলে হয়তো কোন একটা মন্তব্য করে বসতাম মেয়ে দুইটা সম্বন্ধে। আড়চোখে যতটুকু দেখতে পেলাম, তাতেই অবাক হলাম। আমার পাশের মেয়েটা পুরো হালকা বিস্কুট কালারের একটা বোরখাতে আপাদমস্তক ঢাকা, শুধু তাই নয় হাতে কালো রঙের হাতমোজাও পড়ে আছে। চিন্তা করলাম যে গরম পড়েছে আজকে, এই মেয়ে কিভাবে এত মোটা কাপড় দিয়ে সমস্ত শরীর ঢেকে রেখেছে। কেমন যেন, শ্রদ্ধায় চোখটা নিচে নেমে গেল আমার। নিজেকে সরিয়ে নিয়ে বসলাম একটু বামে যাতে আমার মত নোংরা মনের মানুষের সাথে এরকম পূন্যবতী মেয়ের শরীর না লাগে। সেদিন হঠাৎ করে আল্লাহর কাছে দো'আ করলাম এই বলে যে, 'আল্লাহ তুমি এই মেয়ে দুইটাকে কখনও কঠিন পরীক্ষায় ফেলো না।'
বাসায় গিয়েও অনেক চিন্তা করলাম এরকম অনুভূতি হঠাৎ করে কিভাবে উদয় হল আমার মধ্যে। আমারতো আগে এদেরকে আনস্মার্ট, গেঁয়ো মনে হত। আগেতো ভাবতাম যারা পর্দা করে তারা হয়তোবা একপ্রকার বাধ্য হয়ে, কিংবা পরিবারের চাপে পড়ে করে। কিন্তু এই মেয়েগুলো কি কারনে এত গরমেও পুরো শরীর ঢেকে রেখেছে! "
হুবহু তুলে ধরার চেষ্টা করেছি কথোপকথনটি। একটু এদিক সেদিক হতে পারে তবে মুল বক্তব্য এটাই ছিল।

আমার একটু সংযোজন আছে।
আপনি কি পর্দা করছেন শুধুমাত্র কিছু দুষ্কৃতিকারীর হাত থেকে রক্ষা পেতে? তাহলে বলব আমাদের সমাজ এই গ্যারান্টি দিতে পারবে না যে, আপনি দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা পাবেন। কিন্তু আপনি যদি পর্দা করা একটি ফরয বিধান হিসাবে পালন করেন তবে আল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছে এর উত্তম প্রতিদান আপনি পাবেন। এবং সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ আপনাকে এদের হাত থেকে রক্ষা করবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য্যের পরীক্ষাও হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে।

"যা কিছু ভাল সব আল্লাহর পক্ষ থেকে এবং যা কিছু খারাপ সব আমার বা শয়তানের পক্ষ থেকে। "

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১৯
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×