
চিত্র: গুগল হতে ডাউনলোডকৃত (কেন যেন ছবিটা খুব বেশী ভাল লাগল)।
সবার জীবনে একটা স্বপ্ন থাকে। একটা না বলে একাধিক বলা ভাল হবে। আমার জীবনেও একটা স্বপ্ন আছে। আমার ক্ষেত্রে একটাই স্বপ্ন। স্বপ্নটা হল, "আমি মোটামুটি মানের চাকরী করব, আমার বাইক থাকবে একটা (সেটা আদিমযুগের ভ্যাসপা হলেও সমস্যা নেই)। এগুলো হল স্বপ্ন পুরনের প্রি-ম্যাটেরিয়াল। এবার স্বপ্নটা বলি।
"আমি যখন প্রতিদিন রাত ৮টা বা ৯টা বাজে বাইক নিয়ে অফিস থেকে বাসায় ফিরব তখন আমার বাবা/ মা/ ছোট্ট বোনটা আমার কাছে আবদার করবে এই বলে যে, মামুন চল আমাকে আজকে বাইকে নিয়ে ঢাকার এই গলিগুলা ঘুরাবি। আমার ছোট্ট বোনটা বলবে ভাইয়া ঐ কফিশপের কফিটা খুব ভাল। আমাকে বাইকে নিয়ে চল কফি খাব।"
জ্বি জাস্ট এইটুকুই আমার চাওয়া। আমার নিজের জন্য। আল্লাহ আ'লাম আমার আর কোন চাওয়া নেই নিজের জন্য। বিয়ে যদি করি সম্পূর্ণ বাবা মার পছন্দে করব ইন-শা-আল্লাহ। আমার কাছে বাবা মা বোনটার সাথে একই ছাদের নিচে থাকাটাই জীবন মনে হয়। সকালে ঘুম থেকে ধাক্কা দিয়ে মায়ের বকুনী খেয়ে ঘুম ভাঙাটাই জীবন মনে হয়। ছোট বোনকে অভিস্রবণ আর ব্যাপনের মধ্যে পার্থক্য বুঝানোটাই জীবন মনে হয়। বাবার আলমারি বই থেকে একটা একটা বই বের করে পড়াটাই জীবন মনে হয়।
তাই কেও যখন জিজ্ঞাস করে এই মাত্র দুইদিনের ছুটিতে এতদুরে বাড়িতে গিয়ে কি লাভ? যেতে আসতেইতো একদিন শেষ হয়ে যায়। তখন আমি তাদেরকে উত্তর দিতে পারিনা, বুঝাতে পারি না। এই পরিবারই যে আমার স্বপ্ন। আমার অক্সিজেন।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




