somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুটা চিন্তার খোরাকঃ কিঞ্চিৎ ভালোলাগা

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Jay Kim (From Google)

Jay Kim
কোরিয়ান একজন যুবক। ইউটিউবে পরিচয় পাই তার। তার একটা ভিডিও হঠাৎ ইউটিউব স্ক্রল করতে করতে আমার চোখের সামনে চলে আসল। ভিডিওটির থাম্বনেইলে লেখা ছিল "Why do I beleive in Allah?" সম্ভবত ৪ মিনিটের একটি ভিডিও। ইসলাম বুঝতে চেষ্টা করার শুরু থেকেই আমার কাছে সবচেয়ে প্রিয় একটা বিষয় রিভার্টেড মুসলিমদের জীবন কাহিনী। আমাকে চুম্বকের চেয়ে শক্তিশালী আকর্ষনী যন্ত্রের মত টানে এদের স্ট্রাগল এবং স্যাক্রিফাইসের ঘটনাগুলো। প্রথম রিভার্টেড মুসলিমের ঘটনা পড়েছিলাম ইভন রিডলী। তার নিজের লেখা "In the hand of Taleban" নামক বইটির মাধ্যমে। এরপরে বলবীর শিং, ইউসুফ এস্টেস, ক্রিস্টিনা, লরেন বুথ, ম্যালকম এক্স, বক্সার মোহাম্মদ আলী আরও অনেকের ঘটনা পড়ে চোখে পানি এসেছিল।

ভিডিওতে ফিরে যাই। যাইহোক জে কিমের ৪ মিনিটের ভিডিওটি দেখে যেটা বুঝলাম আমরা যারা নিজেকে মুসলিম দাবী করি তাদের অধিকাংশই আদতে মুসলিম বলতে কি বুঝায় বা মুসলিম ব্যাপারটা কি জানিনা। আমরা জাস্ট চায়ের কাপে মহানবী (সাঃ) এই এই কাজগুলো করেছেন, ওমর (রাঃ) নিজের ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে পায়ে হেঁটেছিলেন, আলী (রাঃ) প্রতিশোধ নেওয়া হয়ে যাবে বিধায় মুশরিককে ছেড়ে দিয়েছিলেন, ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রের জনক, আলকেমি রসায়ন রাস্ত্রের জনক, আল জাবির বীজগনিতের আবিষ্কারক ইত্যাদি ইত্যাদি খুব গাল ভরে বলি তারকিছুক্ষন পড়েই ব্যানসনে কড়া করে একটা টান দেই। আর আজান কানে এলে সাথে সাথে অন্য কিছু চিন্তা শুরু করি। কারন আজান কানে গেলে যে, চায়ের কাপে ইসলাম নিয়ে তোলা ঝড় আমাকেই প্রশ্নবিদ্ধ করবে। আফসোস।

আরেকটা স্বভাব আছে আমাদের। আমরা কাকের মত মাথাটা চালার ভিতর ঢুকিয়ে পুরো শরীর বাইরে বের করে রাখি আর নিজের মনকে বুঝ দেই আরে বিয়েটা করেই নামায পড়া শুরু করব। সামনের বছর থেকেই সগারেট খাওয়া ছেড়ে দিব। ইসলাম কি নিজে জানার চেষ্টা করিনা কারন জানলেই আমাকে মানতে হবে। বিবেকের যে ছিঁটেফোটা আছে সেটা চিৎকার করা শুরু করে দিবে। অথচ আমি রিভার্টেড যাদের জীবন কাহিনী পড়েছি সবার বক্তব্যের সবচেয়ে কমন জিনিস কি জানেন? তারা প্রত্যেকে স্বীকার করতে বাধ্য হয়েছে ইসলামই একমাত্র সত্য হওয়ার দাবী রাখে। আর এটা তারা না জেনে আপনার আমার মত বাপের কাছ থেকে শিখে মুখস্ত বলার মত বলেনি।জেনে বুঝে, আল্লাহকে পেয়ে, নবী (সাঃ)কে ভালবেসে এই মন্তব্য করেছে।

যাইহোক Jay Kim এর ভিডিওগুলো দেখতে লাগলাম। একটা ভিডিও দেখলাম সে কোরিয়ায় বসবাসরত এক তুর্কী ফ্যামিলিতে ইফতারের দাও'আত খেতে যাচ্ছে। সেই তুর্কী ফ্যামিলির পাঁচ সদস্যের মধ্যে তিনটাই মেয়ে বাবা এবং মা। একেবারে ছোট মেয়েটাকে দেখলে অটোমেটিক ভালোলাগা চলে আসে। তুর্কী পরিবারের বাবা জে কিমের সাথে ইসলাম নিয়ে আলোচনা করছে আর একেবারে পিচ্ছি বাচ্চাটা বারবার তার বাবার কোলে উঠে যাচ্ছে। বাবা প্রত্যেকবার তার বাবুটাকে চুমা দিয়ে নিচে নামিয়ে দিচ্ছে। অপূর্ব দৃশ্য। ভাইয়েরা বিশ্বাস করবেন কিনা জানিনা আপনি যখন আল্লাহকে ভালবাসবেন তখন আল্লাহ আপনার ভিতরে ভালবাসার এক সাগর তৈরী করে দিবেন। আপনার বাবা মা ভাই বোনের প্রতি অকল্পনীয়, অচিন্তনীয় এক ভালবাসা বইয়ে দিবেন।

বি:দ্র:- লেখাগুলো কেমন খাপছাড়া হয়ে গেল।আমার লেখা পড়ে ভাল লাগবে এরকম খুব কম মানুষ আমি পাই। জ্বি এবং আলহামদুলিল্লাহ এতে আমি অত্যান্ত আনন্দিত। আমার লেখায় কম রিএকশন পাই তারমানে আমার কথাগুলো সত্য। সত্য তিক্ত হয়। শয়তানকে খুশী করে আমি লিখতে পারিনা। এই জন্য আমি বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। রোজ কিয়ামতের দিনে হয়তো আল্লাহকে আমি এই এভিডেন্সগুলো দেখাতে পারব যে, আল্লাহ তুমিতো আমাকে এক্সোভার্টের গুন দাওনি। যেগুনটা দিয়েছ সেটাই তোমার রাস্তায় ব্যবহার করছি।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×