somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

১৪ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#কর্পোরেট_ফ্যাক্ট_১৩

আমাদের দেশে টেক্সটাইল এবং গার্মেন্টস নিয়ে সবারই কম বেশী নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। এক যুগ আগেও এই সেক্টরটাকে সর্বনিম্ন পর্যায়ের মানুষের কাজের ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হোত। তবে বর্তমানে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি কিছুটা বদলেছে। এখন এই সেক্টরটা জব মার্কেটে মোটামুটি একটা ভাল জায়গা দখল করতে পেরেছে। তবুও কোথায় যেন একটা খামতি এখনও থেকেই গেছে। সবচেয়ে বড় বৈষম্য লক্ষ্য করা যায় বেতন কাঠামো খেয়াল করলে। একজন ফ্রেশারের স্টার্টিং স্যালারি অফার করা হয় ১৫-২০ হাজার বা হাতে গোনা কিছু ফ্যাক্টরিতে ২৫ হাজার টাকা। বর্তমান জব এনালাইসিস করলে আপনারা খুব সহজেই অন্যান্য সেক্টরের সাথে পার্থক্যটা ধরতে পারবেন। এই সামান্য টাকা নিয়ে পরিবারের খরচ বহন করা একটু কষ্টকরই বটে। এই প্রেক্ষিতে কারও কারও বক্তব্য অবশ্য ভিন্ন। কিছু কর্পোরেট ব্যাক্তিবর্গ প্রথমেই অবশ্য আপনাকে বলবে, "প্রথমে কত স্যালারি দিচ্ছে এটা না দেখে আগে কাজ শিখো। কাজ শিখলে টাকার অভাব হবেনা।" কথাটার সাথে পরিপূর্ণ একমত হওয়া সম্ভব না। যদি এটাই হয় তবে চার বছরের বি.এস.সি শিক্ষা জীবনের অবমূল্যায়ন করা হয়। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বি.এস.সি সম্পন্ন করা ফ্রেশ গ্রাজুয়েট এবং একজন নন টেক কখনও সামান হতে পারেনা। অধিকাংশ ক্ষেত্রে একজন বি.এস.সি গ্রাজুয়েটকে শিখাতে যে শ্রম এবং সময় কোম্পানির খরচ করতে হয় তার চেয়ে ঢের বেশী শ্রম এবং সময় ব্যয় করতে হয় একজন নন গ্রাজুয়েট বা ননটেকের পিছনে।



বলতে পারেন যে, বর্তমান শিক্ষাব্যবস্থার সাথে ইন্ডাস্ট্রির প্র্যাক্টিক্যাল নলেজের বিস্তর ফারাক। তথাপি বেসিক নলেজ কিন্তু ঠিকই অর্জন করতে হয় বি.এস.সি সম্পন্ন করতে চাইলে। প্রথমত একজন গ্রাজুয়েটকে যখন আপনি ১৫ হাজার স্যালারি দিয়ে জয়েন করাচ্ছেন তখন তার প্রথম টেন্ডেন্সি থাকে যেকোনভাবে ৫-৬ মাসের এক্সপেরিয়েন্স শো করে ২০-২৫ হাজারে মুভ করার। এক্ষেত্রে কম্পানি ক্ষতিগ্রস্থ হচ্ছে। যদি সেই একই ফ্রেশারকে ২০-২৫ হাজারে নিয়োগ দেওয়া হোত তবে সে অন্যান্য সেক্টরের সাথে তুলনা করে হীনমন্যতায় ভুগতো না। এক্ষেত্রে তার জব সুইচ করারা প্রবনতাও কমে আসত বেশ অনেকটা। একটা কোম্পানির জন্য তার ফ্রেশারকে ধরে রাখা এবং ধীরে ধীরে তাকে ডেভেলপ করে কোম্পানির বড় পজিশনে উন্নীত করা কোম্পানির জন্যই লাভজনক। তাই প্রথমেই একজন ফ্রেশারের স্যালারি স্ট্র্যাকচারের দিকে কোম্পানির মালিকের নজর দেওয়া উচিৎ। ভাল ইমপ্লয়ির মাধ্যমে একটা কোম্পানির উন্নতি সম্ভব।

এ থেকে পরিত্রাণের উপায় কি? প্রথমে এটা মেনে নিতে হবে যে, আসলেই স্যালারি তুলনামুলক ভাবে কম দেওয়া হচ্ছে। এবার সবাইকে এই মতে এক হতে হবে। এরপর বিভিন্ন টেক্সটাইলে এসোসিয়েশন গুলোকে একটা মিনিমাম রেঞ্জ সেট করার জন্য একত্র হতে হবে। একত্রে করা সম্ভব না হলেও যারা কোম্পানির এইচআর ডিপার্ট্মেন্টে বড় বড় পজিশনে আছেন তারা চেষ্টা করলে নিজ নিজ কোম্পানিতে ফ্রেশারদের জন্য ভাল একটা স্যালারি স্ট্র্যাকচার সেট করতে পারেন। এতে করে অন্যান্য কোম্পানিও বাধ্য হবে তাদের স্ট্র্যাকচার চেঞ্জ করতে। এখনই যদি স্যালারি স্ট্র্যাকচার নিয়ে কাজ না করা হয় তবে এই সেক্টরে মেধাবীদের আগ্রহ কমে যাবে। যদি ভেবে থাকেন একজন এমপ্লয়ি বেতন কমের জন্য চলে গেলে আরও দশটা ফ্রেশার পাওয়া যাবে। তবে আপনি ভুলের মধ্যে আছেন। এটা কোম্পানির ক্ষতির শুরুর ধাপ জাস্ট। অদূর ভবিষ্যতে অদক্ষ্য কর্মী নিয়ে ধুকে ধুকে ফ্যাক্টরি চালাতে হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল হলো জামায়াত

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৪


আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম, এই দেশে সত্যিকারের দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল আছে কিনা। অনেক খোঁজাখুঁজির পর, অনেক গভীর চিন্তার পর, আমি অবশেষে উত্তর পেয়েছি। সেই দল হলো বাংলাদেশ জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকান পেডোফাইল হারাম, কিন্তু ইরানি পেডোফাইল আরাম

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৯



বাঙ্গু মুমিনদের কাছে গুটি কয়েক পেডোফাইলরা খুব খারাপ । কিন্তু সেখানে এটা অন্যায় অপরাধই। ধরা পড়লে জেল আর পুরো ইরানই হচ্ছে এফস্টিন কারাগার। সেটা আইন করে বৈধ। সেখানে অভিযোগ... ...বাকিটুকু পড়ুন

একাধীক স্ত্রী থাকা রাসূল (সা.) ও সাহাবার (রা.) সুন্নাত হলেও এটি আল্লাহর সুন্নাত নয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ২:২৫



সূরাঃ ৪ নিসার ১২৯ নং আয়াতের অনুবাদ-
১২৯। আর তোমরা যতই ইচ্ছা করনা কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার কখনোই করতে পারবে না, তবে তোমরা কোন এক জনের প্রতি... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×