somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

২৭ শে জুলাই, ২০২৫ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#কর্পোরেট_ফ্যাক্ট_১৫

বেশ কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্টের ডি. জি.এম ম্যাডামের এক বছর সম্পন্ন হয়েছিল আমাদের ফ্যাক্টরিতে। এই এক বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে ম্যাডামকে সারপ্রাইজ গিফট দেওয়ার আয়োজন করা হয়। তো সকল সিনিয়ররা উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। সবাইকে ম্যাডামের উদ্দেশ্যে কিছু না কিছু বলতে অনুরোধ করা হোল। যখন আমার পালা এল আমি একটু নার্ভাস হয়ে গেলাম। এর বেশ কয়েকটা কারণ আছে। কাউকে সামনাসামনি প্রশংসা করাতে আমার বেজায় সংকোচ কাজ করে। তারউপর ম্যাডামের সম্পর্কে কিছু বলা খুব কঠিন একটা কাজ। কারণ এত অসাধারণ লিডার আমি আমার ক্যারিয়ার লাইফে পাইনি। আমাদের দেশের মানুষদের পজিশন পেলে সাধারণত একটা আলাদা ওজন চলে আসে। মানে আপনি কারও চালচলন দেখলেই বুঝতে পারবেন এই ব্যাক্তি কোম্পানিতে বিশেষ কেউ। এই ব্যাক্তির কাছে কোন কাজে গেলে বা কোন প্রয়োজনে গেলে দশবার চিন্তা ভাবনা করে যেতে হয়। কিন্তু আমাদের ম্যাডামের এই ব্যাপারটা সম্পূর্ন বিপরীত। ফ্লোরে গিয়ে, লাইনে গিয়ে ইন্সট্রাকশন দিতে দেখেছি ম্যাডামকে। যখন তখন যে কেউ ম্যাডামের দরজায় গিয়েছে কোন প্রকার সংকোচবোধ ছাড়া। আমাদের দেশেরই অনেক সিনিয়র পজিশনের মানুষকে দেখেছি একটা ধারনা পোষণ করে মনের মধ্যে। তাদের ধারনা সাব-অর্ডিনেটদের সাথে একটা দূরত্ব বজায় না রাখলে টিম চালানো যায়না। কিংবা নিজের ওয়েট ধরে না রাখলে মানুষের কাছে দাম পাওয়া যায়না। এর বিপরীত দেখেছি ফিলিপাইনের আমাদের এই ম্যাডামকে। উনাকে আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা এমপ্লয়ি অত্যন্ত পছন্দ করে এবং উনি এই এক বছরে বেশ ভাল একটা এচিভমেন্ট নিয়ে এসেছেন আমাদের কোম্পানিতে।



যাইহোক আবার আমাদের সেদিনের প্রোগ্রামে চলে আসি। ম্যাডামকে নিয়ে সবার অভিব্যাক্তি প্রকাশের শেষের দিকে আমি কিছু বলার সুযোগ পেলাম। এতে কিছুটা স্বস্তি পেলাম কারণ সবার সব কিছু প্রায় বলা শেষ। আমি হয়তো অনেক কিছুই বলতে পারতাম কারণ ২-৩ মাসের বেশী সময় আমার সিট ম্যাডামের পাশের সিটেই ছিল। আমার বামপাশে বসেন আমাদের ম্যানেজার স্যার এবং ডানপাশের সিটে বসতেন আমাদের ম্যাডাম। যাইহোক সেদিনের অনুষ্ঠানে আমি শুধু এটুকুই বললাম, "Since I would sit beside the Madam's seat I know very well that, "How madam does her job and what she thinks actually for our betterment." Anyone came for any issue to Madam and she talked with them. She always tries to develop the Company as well as her team member also." আরও কিছু কথা বলেছিলাম আপাতত মনে নেই।

আপনারা বলতে পারেন হয়তো তাদের কালচার আমাদের কালচার থেকে আলাদা। কিংবা এসব অন্য দেশে চলে আমাদের দেশে চলবেনা। তাদেরকে বলতে চাই, ভাল কালচারের সবচেয়ে ভাল গুন কি জানেন? এতে একটা কনফিডেন্স থাকে যে, " এই কালচার সব সময় সব জায়গায় গ্রহণযোগ্য হবে। এবং এটা অপরিবর্তনশীল।" কিন্তু একটা খারাপ প্র্যাকটিসের ক্ষেত্রে মনে রাখবেন আপনার অবস্থানে এটা নিয়ে ভাল আউটপুট হয়তো পাচ্ছেন কিন্তু আখেরে অন্য কোন ভাল কালচারে গেলে নিজেকে খুঁজে পাবেননা।

শেষে বলছি, "নিশ্চয়ই আল্লাহ এমন লোককে পছন্দ করেন না, যে বড় হওয়ার গৌরব করে ও অহংকার করে।" -সুরা আন নিসা: ৩৬
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল হলো জামায়াত

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৪


আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম, এই দেশে সত্যিকারের দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল আছে কিনা। অনেক খোঁজাখুঁজির পর, অনেক গভীর চিন্তার পর, আমি অবশেষে উত্তর পেয়েছি। সেই দল হলো বাংলাদেশ জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকান পেডোফাইল হারাম, কিন্তু ইরানি পেডোফাইল আরাম

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৯



বাঙ্গু মুমিনদের কাছে গুটি কয়েক পেডোফাইলরা খুব খারাপ । কিন্তু সেখানে এটা অন্যায় অপরাধই। ধরা পড়লে জেল আর পুরো ইরানই হচ্ছে এফস্টিন কারাগার। সেটা আইন করে বৈধ। সেখানে অভিযোগ... ...বাকিটুকু পড়ুন

একাধীক স্ত্রী থাকা রাসূল (সা.) ও সাহাবার (রা.) সুন্নাত হলেও এটি আল্লাহর সুন্নাত নয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ২:২৫



সূরাঃ ৪ নিসার ১২৯ নং আয়াতের অনুবাদ-
১২৯। আর তোমরা যতই ইচ্ছা করনা কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার কখনোই করতে পারবে না, তবে তোমরা কোন এক জনের প্রতি... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×