somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

১৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কর্পোরেট_ফ্যাক্ট_১৬"

ধরে নেই আপনি কোন একটা টেক্সটাইল বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নতুন জয়েন করেছেন। কিংবা আপনি দীর্ঘদিন যাবৎ ফ্যাক্টরিতে আছেন কিন্তু আপনার সামান্য কমনসেন্সের অভাব। তাহলে নিচের পয়েন্টগুলো মনে রাখুন উপকৃত হবেন ইন-শা-আল্লাহ।



১। অফিসে ঢোকার সময় যথাসম্ভব চেষ্টা করুন আগে সিকিউরিটি গার্ডকে সালাম দিতে (যদিও তাড়াহুড়ায় এটা আমার করা হয়ে ওঠেনা)। আগে সালাম না দিতে পারলেও দেখবেন সিকিউরিটি গার্ড স্যালুট ঠুকে আপনাকে একটা সালাম দিয়েছে। তখন চেষ্টা করুন তার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসিমুখ করে সালামের জবাব দিতে।

২। অফিসে ঢুকে নিজের সিটে বসতে বসতে আগে আপনার আশপাশের সবাইকে সালাম দিন। সময় থাকলে কলিগদের কুশলাদি জিজ্ঞাস করুন।

৩। অন্য ডিপার্ট্মেন্টের কারও কাছে কোন কাজে গেলে সম্ভব হলে তাকে আগে জানিয়ে দিন যে, "ভাই আমি অমুক সময়ে আপনার ডেস্কে আসছি।

কিছু কাজ ছিল"।

৪। সব সময় সাথে করে কলম রাখুন এবং আরেকজনের কলম প্রয়োজনের তাগিদে নিতে হলেও অবশ্যই তাকে ফিরিয়ে দিন।

৫। অন্য ডিপার্ট্মেন্টের কারও সিটে গিয়ে হুট করে বসে পড়বেন না সে আপনার যত জুনিয়রই হোকনা কেন।

৬। লিফটের উঠার সময় আপনার সিনিয়র বা মহিলা থাকলে তাদেরকে আগে উঠতে দিন।

৭। অন্য ডিপার্ট্মেন্ট থেকে আপনার নিকট কাজ সম্পর্কিত কোন সাহায্য চাইলে সর্বোচ্চ চেষ্টা করুন কাজটা করে দিতে। আর না পারলে বিনয়ের সাথে তাকে বুঝিয়ে বলুন। যদিও আপনি তার কাজ করে দিতে বাধ্য না থাকেন।

৮। কথা রাখার ব্যাপারে শতভাগ আপোষহীন থাকুন। কাউকে কোন কাজের টাইমলাইন দিলে সেই টাইমলাইনের ভিতরে কাজটা সম্পন্ন করার চেষ্টা করুন। আর একান্ত অপারগ হলে টাইম শেষ হওয়ার আগেই তাকে ইনফর্ম করুন যে আপনার আরও কিছুটা সময় দরকার।

৯। আপনার ডিপার্ট্মেন্টের সিনিয়র আপনাকে কোন টাস্ক দিলে তাকে সব সময় টাস্কটার অগ্রগতির ব্যাপারে ইনফর্ম করতে থাকুন। তবে আপনার সিনিয়রের চাহিদা বুঝে আপডেট দিবেন। কোন কোন বস ঘনঘন নক দেওয়াকে আবার অপছন্দ করে।

১০। কোন টাস্কে বা কাজে বাধার সম্মুখীন হলে হাইড না করে সিনিয়রকে জানান।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×