somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"রিক্সা এবং মিষ্টি / ক্ষনিকের_ডায়েরী_২৫"

১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#ক্ষনিকের_ডায়েরী ২৫তম পর্ব

ঈদের ছুটি কাটিয়ে কর্মক্ষেত্রে যোগদানের পরের মাসেই অফিস থেকে তিনদিনের আরেকটা ছুটি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। জুম্মা'আর দিন অফিস শেষে তিনদিনের মোটামুটি লম্বা একটা ছুটি বলা চলে। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এটা বড় ছুটিই এক কথায়। জুম্মা'আর দিন এক কলিগের অনুপস্থিতির কারনে নিজের কাজসহ তার কাজ করতে যেয়ে বেশ ব্যাস্ততায় কাটল। নিজের সিটে বসার ফুরসতই পেলাম না সেভাবে। যাইহোক রুম থেকে আগেই ব্যাগ পত্র সব গুছিয়ে এনেছিলাম। অফিস শেষ হতেই ফিংগার পাঞ্চ করে বাস স্ট্যান্ডে দিকে ছুটলাম। এদিকে মাগরিবের আজানও প্রায় হয় হয়। গাড়িতে থাকার দরুন জামা'আতটা মিস করলাম। টিকিট কেটে কাউন্টারে অপেক্ষা করছি। যে সময়ে বাস আসবে বলল তার পাঁচ মিনিট পূর্বেই বাস এসে হাজির।

বাসে উঠে আগে মাগরিবের সলাত আদায় করলাম। রাস্তা ফাঁকা থাকায় মোটামুটি খুব অল্প সময়েই বাস পৌঁছে গেল। এখন বাসায় যাওয়ার জন্য অটো রিক্সা নিতে হবে। বাস থেকে নামার সাথে সাথে এক রিক্সাচালক এগিয়ে এসে জিজ্ঞাস করল, "কোথায় যাবেন?" আমি আমার বাসার এড্রেস দিতেই বলল চলেন। আমি ভাড়া জিজ্ঞাস করলে, যেটা ভাড়া সেটাই বলল। রাতের শুনশান নিরবতার ভিতর দিয়ে সোঁ সোঁ করে রিক্সা এগিয়ে চলছে। বাসার কাছে আসতেই ব্যাগ পত্র নামানোর আগে রিক্সাওয়ালার ভাড়া দিয়ে দিলাম। কারন রাসূল (সা.) বলেছেন, "তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করো তার ঘাম শুকানোর আগেই" (বায়হাকি, মিশকাত)।

ভাড়া পরিশোধ করার পর। ব্যাগ নামালাম সব। বেশ কয়েকটা ব্যাগ ছিল সাথে। এছাড়া মিষ্টির প্যাকেটও ছিল। সব নামানোর পরে মিষ্টির প্যাকেট থেকে রিক্সাওলাকে একটা মিষ্টি নেওয়ার অনুরোধ করলাম। লোকটা কিছুটা লজ্জা পেয়ে অনুরোধ ফিরিয়ে দিল। শেষে আমি প্যাকেট খুলে তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, " এখান থেকে আপনি একটা মিষ্টি তুলে নিন।" এবারও লজ্জায় না করলেন। শেষে বললেন, " আপনিই দেন।" আমি একটা মিষ্টি তুলে দিলাম এবং তার চোখে কৃতজ্ঞতার একটা ঝিলিক দেখতে পেলাম। আমি যতক্ষন গেটে না ঢুকেছি ততক্ষন তিনি রিক্সা না ঘুরিয়ে আমার পথের দিকে চেয়ে থাকলেন। হয়তো বিষ্ময়ে কিছুটা অবাকও হয়েছিলেন তিনি।

আমার মত বা এই রিক্সাচালকের মত প্রান্তিক মানুষগুলোর বেঁচে থাকতে খুব বেশী কিছুর প্রয়োজন হয়না। একটু সহানুভূতি, একটু মমতা। লক্ষ কোটি টাকা অর্থ পাচারকারী যখন মিতব্যয়ীতার সবক দেয় তখন তাদেরকে দেখাতে ইচ্ছে হয়। আমরা বাসায় থাকাকালীন কারেন্ট চলে গেলে মনে মনে খুশীই হই, যাক ফ্যান চলবেনা, কারেন্ট বিল কম আসবে। কারেন্ট থাকলেও ফ্যান অফ করে নিজেকে বুঝ দেই, আরে আজকে তেমন গরম পরেনি ফ্যান ছাড়াও চলবে। সেই রিক্সাচালককে দেখাতে ইচ্ছা করে। যিনি ভাবেন আধা কেজি চিড়া ৩৫ টাকা। আধা কেজি চিড়ায় মোটামুটি ৩-৪ দিন দুপুরের খাবার হয়ে যায়। যেখানে ভাত খেতে গেলে, শুধুমাত্র ডিম দিয়ে খেলেও একবেলা ৪৫ টাকা লেগে যায়। সেখানে তিনি চিড়া এবং সামান্য লবন বা চিনি দিয়ে ৩৫ টাকায় ৩-৪ দিন দুপুরটা পার করে দিতে পারে। আপনি জুলুম দেখে চুপ করে আছেন, জুলুমকারীর প্রতি মনে মনে প্রচন্ড ঘৃনা পুসে রেখেছেন এটা ঠিক আছে। কিন্তু কখনও ভুলেও যেন, জুলুমকারীর সাথে সহমত পোষন করবেন না। আল্লাহর পাঁকড়াও বড়ই ভয়ংকর।

#ক্ষনিকের_ডায়েরী_২৫
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩


প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×