somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কর্পোরেট_ফ্যাক্ট_১৯"

আমরা সবাই জানি, আমাদের দেশে তুলনামুলকভাবে গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরে চাকরীর বাজার মোটামুটি বড়। তবুও দেখা যায় অনেক ফ্রেশ গ্রাজুয়েট সহজে চাকরী পায়না। বা ফ্রেশ হিসাবে চাকরীতে ঢুকেও খুব বেশীদিন সাসটেইন করতে পারেনা। অনেকগুলো কারন এই ব্যর্থতার পিছনে জড়িত। সবচেয়ে বড় কারন আমাদের নিজেদের অবহেলা। চাকরীর বাজারে আপনাকে কোন জিনিসগুলো দক্ষ এবং যোগ্য করে তুলবে সেগুলোর কিছু অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইন-শা-আল্লাহ।

১. মাইক্রোসফট এক্সেলঃ-

বর্তমান সময়ে খুব খুব খুব গুরুত্বপূর্ণ একটি স্কিল। আপনি মাইক্রোসফট এক্সেলে যত বেশী পারদর্শী হবেন কোম্পানিতে আপনার ভেল্যু তত বেশী হবে। আমরা ভার্সিটিতে থাকা অবস্থায় কম বেশী সবাই ৩/৫/৬ মাসের অফিস প্যাকেজের কোর্স করি কিন্তু আদতে এটা আমরা সেভাবে গুরুত্ব দিয়ে করিনা। কোনমতে একটা সার্টিফিকেটের আশায় কোর্সগুলো শেষ করি। কিন্তু বিশ্বাস করুন চাকরীতে জয়েন করার পর সেই অবহেলা করে শেখা সময়গুলোর জন্য খুব আফসোস হবে। আরও স্পেসিফিকভাবে বলে দেই এক্সেলের কোন ফর্মুলাগুলো অবশ্যই শিখবেন। If, Ifs, Sumif, Sumifs, Count, CountIf, CountIfs, Vlookup, Index, Match, Pivot Table etc. এগুলো গেল ফর্মুলার কথা। ভিজুয়ালাইজেশনের জন্য ভালমত রপ্ত করবেন চার্টের ব্যবহার বিশেষ করে পাই চার্ট, বার চার্ট, ডট চার্ট, থ্রি-ডি চার্ট, টু-ডি চার্ট ইত্যাদি। কালার কম্বিনেশনের উপর ভাল দখল অর্জন করতে হবে। অর্থাৎ একটা এক্সেল ডাটার হেডিং, বডি, ফুটার কি ধরনের কালারে ভাল ফুটে ওঠে সেই ধারনা থাকতে হবে।

২. ফ্লোর লে-আউট ড্রয়িংঃ-

জিনিসটা অনেকটা অপ্রয়োজনীয় মনে হলেও কর্মক্ষেত্রে খুব দরকারী। ইঞ্জিনিয়ারিং-এ বি.এস.সি চলাকালীন সময় আমরা কম বেশী ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একটা কোর্স করে থাকি। কোর্সটা খুব সিরিয়াসলি আমাদের নেওয়া উচিৎ। মেজর সাবজেক্টে ফোকাস দিতে গিয়ে আমরা মাইনোর কোর্সগুলোকে অবহেলা করি যেটা চরম বোকামি। ফ্লোর লে-আউট সম্পর্কে ভাল ধারনা থাকলে এবং ভাল ডিজাইন ড্রয়িং করতে পারলে আপনি কোম্পানির স্পেস ইউটিলাইজেশন বাড়াতে সহায়তা করতে পারবেন।

চিত্রে আমার করা লিন প্রজেক্টের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন।



৩.ভিডিও এডিটিংঃ-

কোন কিছু উপস্থাপনের জন্য ভিডিওগ্রাফির বিকল্প নেই। ভিডিও এডিটিং এর বেসিক কাজগুলো শিখে ফেলবেন। বিশেষ করে যারা ফ্যাক্টরি জবে আছেন। সুইং প্রসেসের ভিডিও করে সেটা এনালাইসিস করে ডেভেলপ করা খুব সহজ এবং স্মার্ট একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ আমাদের টিমে আমি মোটামুটি ভিডিও এডিটিং-এর কাজ পারি। তাই আমার মাধ্যমে আমার ডিপার্টমেন্ট বেশ কিছু প্রজেক্ট টপ ম্যানেজমেন্টকে সাবমিট করতে পেরেছে খুব সহজে। বেশ কিছু ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। এরমধ্যে বেসিক লেভেলের কাজের জন্য অন্যতম Camtasia studio, Filmora, NCH Video pad ইত্যাদি। প্রফেশনালদের জন্য Adobe Premiere Pro এর বিকল্প নেই।

এখানে NCH Video pad এর ড্যাসবোর্ড দেখতে পাচ্ছেন। আমি NCH Video pad এবং Camtasia studio ব্যবহার করে থাকি সাধারনত।


সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান... ...বাকিটুকু পড়ুন

ইরান আমেরিকা যুদ্ধ এবং নস্ত্রাদামুস এর ভবিষ্যৎবানী

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৪



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “ইরানে মার্কিন হামলা প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ‘প্রথমত, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:২০



(এক)
রোজ রাতে মসজিদের সামনে ভিক্ষা করে বৃদ্ধ আতর আলী। মানুষ ভাবে তার কেউ নেই। কিন্তু দূরের শহরে তার ছেলেটা ঠিকই আছে শুধু বাবাকে চেনে না।

(দুই)
মেয়েটা বাপের বাড়ি এলে বাবা জিজ্ঞেস... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: পশ্চিমা গণতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতা

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০০


"ইসরায়েল এবং শয়তান যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আমরা শয়তানের পাশে থাকবো।"

বাংলাদেশে কেউ যখন আমাদের হুমকি দেয়, তখন বলে, "এই, আমি কে, চিনোস!" তবে দেখা যায়, হুমকিদাতা বড়জোর... ...বাকিটুকু পড়ুন

সরকারি চাকরিজীবীদের 'টাইট' করার ১৪ দফা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



সকাল নয়টায় সরকারি কর্মচারীদের অফিসে পৌছানো নিয়ে দেখছি সরকার খুব তৎপর। এই তৎপরতার সাথে যোগ হয়েছে সকাল সকাল সাংবাদিকদের সরকারি অফিসগুলাতে হানা দিয়ে অফিসার আসছে কিনা সেটা লাইভ করার... ...বাকিটুকু পড়ুন

×